গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ১২:৫০ এএম ২০২৬
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
ছবি

ছবি সংগৃহীত

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আরও ২৫ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ ১০ জন নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, সোমবার (১৮ মে) ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে একটি কনটেইনার ট্রাক, বরযাত্রী বহনকারী একটি টেম্পো এবং একটি মোটরসাইকেলের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১১ জন কাসা সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন দাহানুর বেদান্ত হাসপাতালে মারা যান। যাত্রীরা দাহানুর বাপুগাঁও থেকে ধানিভারিতে একটি বাগদান অনুষ্ঠানে যাচ্ছিলেন।

প্রাথমিক তথ্য মতে, ৪০ জনের বেশি যাত্রী বহনকারী টেম্পোটি প্রায় এক কিলোমিটার ঘুরপথ এড়াতে মহাসড়কের ভুল পাশ দিয়ে চলছিল। বিকেল প্রায় ৪টার দিকে গুজরাট থেকে মুম্বাইমুখী একটি কনটেইনার ট্রাক গ্রামের একটি অংশের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
 
ট্রাকের কনটেইনার অংশটি টেম্পোর বাম পাশে সজোরে ধাক্কা দেয়। এ সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনার মধ্যে পড়ে। পুলিশ জানায়, পরে ট্রাকটি উল্টে টেম্পোর ওপর পড়ে যায়, ফলে অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেন।
 
তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘দাহানু এলাকায় মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে টেম্পো ও কনটেইনারের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

পালঘরের পুলিশ সুপার যতীশ দেশমুখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেম্পো চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পালঘর জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য হেমন্ত সাভারা এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথাও জানিয়েছে প্রশাসন।

এদিকে ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার শিসাইয়া-লাখিমপুর জাতীয় সড়কের উনচগাঁও ও ভারেহতা গ্রামের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভ্যানটি লাখিমপুর থেকে শিসাইয়ার দিকে যাচ্ছিল।

ধৌরাহরার সার্কেল অফিসার (সিও) শমশের বাহাদুর সিং জানান, ভ্যানে থাকা ৯ জন যাত্রী এবং চালক, সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

লাখিমপুর খেরির জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনি কুমার সিং সাংবাদিকদের বলেন, ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

এসি/আপ্র/১৯/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে তীব্র লড়াই, একদিনেই নিহত ১৪১
০৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে তীব্র লড়াই, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রো...

২০ কোটি বছর পর পৃথিবীতে আসতে পারে মহাবিলুপ্তি
০৬ সেপ্টেম্বর ২০২৬

২০ কোটি বছর পর পৃথিবীতে আসতে পারে মহাবিলুপ্তি

পৃথিবীর সব মহাদেশ একদিন আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বিশাল অতি-মহাদেশ গঠন করবে—বিজ্ঞানীরা কয়েক...

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতারে হামলা চালানোর কথা দম্ভভরে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা
০৬ সেপ্টেম্বর ২০২৬

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা

পাড়াপড়শির হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব। কে কার সঙ্গে কেমন সম্পর্ক রাখছেন, কার সংসারে কী চলছে কিংবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে