গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৮:৩৭ এএম ২০২৬
ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সামরিক শক্তির কথা উল্লেখ করে বলেন, আমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে রয়েছে বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম। বিশ্বজুড়ে আমাদের সামরিক ঘাঁটিগুলো আধুনিক সরঞ্জামে ঠাসা। আমরা প্রয়োজনে এসবের সবটুকুই ব্যবহার করতে পারি এবং করব।

কৌশলগত এই নৌপথে ইরানের অবরোধ ভাঙতে এবং জাহাজগুলোকে নিরাপদে পথ দেখাতে সোমবার থেকে মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’।

এর আগে, গত সোমবার ইরান সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলা চালালে ওই অঞ্চলে নতুন করে বৈরিতা শুরু হয়। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজের কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে।

ওয়াশিংটন জানিয়েছে, তারা দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে প্রণালিটি পার হতে সহায়তা করেছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে, ওই জলপথে যাতায়াত এখনো অনেকাংশেই স্থগিত রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ওই এলাকায় আটকে পড়া জাহাজগুলো ৮৭টি ভিন্ন দেশের, যারা এই সংঘাতের মাঝে মূলত ‘নিরপরাধ দর্শক’।

এক বিবৃতিতে কুপার বলেন, গত ১২ ঘণ্টায় আমরা কয়েক ডজন জাহাজ এবং শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি যাতে তারা হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত শুরু করতে উৎসাহিত হয়। সংকীর্ণ এই বাণিজ্য পথ দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়ার যে লক্ষ্য প্রেসিডেন্টের রয়েছে, আমরা সে অনুযায়ীই কাজ করছি।

তবে মার্কিন এই আশ্বাসে জাহাজগুলো ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/০৫/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার
১৩ মে ২০২৬

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে ভারত

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ
১২ মে ২০২৬

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ

 দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয় সরকার গঠনের সুযোগ পাওয়া...

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১২ মে ২০২৬

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবিকে কেন্দ্র করে চাপে পড়েছেন প্রধা...

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক
১২ মে ২০২৬

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পরপরই একাধিক বড় ঘোষণা দিয়ে চমক দেখিয়েছেন। অভিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই