গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০৭:৫৬ এএম ২০২৬
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু
ছবি

ছবি সংগৃহীত

বাংলায় (পশ্চিমবঙ্গে) এবার সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৪ মে) এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন প্রথমবারের মতো বিভিন্ন বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার পাশাপাশি এবার তিনি ভবানীপুরেও তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখোমুখি হচ্ছেন।

তার ভাষ্য- এবার সরকার গঠন করবে বিজেপি।

এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেননি- এমন দাবি করে শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় ১৪টি বুথের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তারা (তৃণমূল) এইসব কেন্দ্রের ৯০ থেকে ৯৫ শতাংশ ভেকাট পেয়েছিল। তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে এগিয়ে আছি।

তিনি আরো বলেন, এসব জায়গায় একটা সরকারবিরোধী মনোভাব রয়েছে। এর পাশাপাশি হিন্দুরা পদ্মের (বিজেপির প্রতীক) পক্ষে একাট্টা হয়েছেন। এটা আমাদের জন্য একটা ভালো বার্তা। এছাড়াও মুসলিমদের সমর্থনেও বিভাজন হয়েছে, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে