গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলম্বিয়ায় মহাসড়ক বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০০ এএম ২০২৬
কলম্বিয়ায় মহাসড়ক বিস্ফোরণে নিহত ১৪
ছবি

গত শনিবার কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কে বিস্ফোরণে কয়েকটি গাড়ি একেবারে দুমড়েমুচড়ে গেছে - ছবি এএফপি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউকা অঞ্চলে মহাসড়কে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৮ জন। স্থানীয় সময় গত শনিবার (২৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। অঞ্চলটি আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন করে সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

কর্তৃপক্ষের দাবি, কোকো উৎপাদন এলাকা হিসেবে পরিচিত ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী এফএআরসি হামলা চালিয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশজুড়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, এই হামলায় জড়িতরা সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী। তিনি বলেন, রাষ্ট্রের সেরা সেনাদের মাধ্যমে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান জানান, নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে অন্তত পাঁচটি শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় একাধিক গাড়ি দুমড়েুমুচড়ে গেছে এবং কয়েকটি গাড়ি উল্টে যায়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা পরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত করছে।

দেশটির সামরিক বাহিনীর প্রধান হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে বেসামরিক নাগরিকদের ওপর একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে