গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৭:১১ এএম ২০২৬
বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক
ছবি

ছবি সংগৃহীত

ফোর্বসের বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন পুনর্বহাল করার পর শুক্রবার রাতে টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে।


গত বছর বাতিল হওয়া প্রায় ১৩৯ বিলিয়ন ডলার মূল্যের এই শেয়ার অপশন পুনর্বহাল করায় তার সম্পদে এই বড় উল্লম্ফন ঘটে। ২০১৮ সালে প্রণীত মাস্কের বেতন-ভাতা প্যাকেজটির মূল্য তখন ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত দুই বছর আগে ওই চুক্তিকে ‘অকল্পনীয়’ বলে বাতিল করেছিল।


ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়ে জানান, ২০২৪ সালের যে রায়ে এই প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা মাস্কের প্রতি ‘অনুচিত ও অন্যায়’ ছিল।


এর আগে চলতি সপ্তাহে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এমন প্রতিবেদনের পরই তার সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে যায়।


আলাদাভাবে নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের বেতন-ভাতা পরিকল্পনায় অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ।


বিনিয়োগকারীরা এতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের শক্তিধর প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের স্বপ্নের প্রতি সমর্থন জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি, যা তাকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে আরো সুদৃঢ় করেছে।


ওআ/আপ্র/২১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত...

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে