গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৫০ এএম ২০২৬
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত করে আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা চলমান থাকায় সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে এই অঞ্চলটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজকের এই হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা

এসি/আপ্র/১৩/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো
২১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দা...

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
২১ অক্টোবর ২০২৬

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ...

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই