গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৪১ এএম ২০২৬
এবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে এক টেবিলে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্সি এক বিবৃতির মাধ্যমে এই  তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের বিশেষ উদ্যোগে এই বৈঠকের পথ প্রশস্ত হয়েছে। গত মার্চ মাসে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই হবে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম কোনো সরাসরি এবং আনুষ্ঠানিক যোগাযোগ।

ওয়াশিংটনের এই গুরুত্বপূর্ণ সংলাপের ভিত্তি রচিত হয়েছে একটি ত্রিপক্ষীয় ফোনালাপের মাধ্যমে। জানা গেছে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার সরাসরি কথা বলেছেন। এই প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে যুক্ত ছিলেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা।

ফোনালাপের সময় আগামী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই বৈঠকে মূলত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সময়সূচি চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার মাধ্যমে এই অস্থিরতার সূত্রপাত হয়। এর প্রতিবাদে এবং ইরানের সঙ্গে সংহতি জানিয়ে গত ২ মার্চ ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননজুড়ে নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল।

বিগত কয়েক সপ্তাহের এই ভয়াবহ লড়াইয়ে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন। বিশেষ করে গত বুধবার (৮ এপ্রিল) ইসরায়েলি বাহিনী মাত্র ১০ মিনিটে কয়েকশ বিমান হামলা চালিয়ে অন্তত তিন শতাধিক মানুষকে হত্যা করলে পরিস্থিতি চরম অবনতির দিকে যায়। 

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে