গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইস্টার উপলক্ষে পুতিনের সাময়িক যুদ্ধবিরতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৪৭ এএম ২০২৬
ইস্টার উপলক্ষে পুতিনের সাময়িক যুদ্ধবিরতি
ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -ফাইল ছবি

অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ৩২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্রেমলিনের ঘোষণায় বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। নির্দেশনা অনুযায়ী, সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হলেও সম্ভাব্য যেকোনো উস্কানি বা আক্রমণের জবাব দিতে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

ক্রেমলিন জানায়, এই সিদ্ধান্ত এমন শর্তের ভিত্তিতে নেওয়া হয়েছে যে ইউক্রেনও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভ এই উদ্যোগ মেনে চলবে। তিনি বলেন, ইউক্রেন বহুবারই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে এসেছে এবং এখন সত্যিকারের শান্তির পথে এগোনোর সময় এসেছে।

জেলেনস্কি আরো আহ্বান জানান, যুদ্ধবিরতি শেষে যেন আবার হামলা শুরু না হয়, সে বিষয়ে রাশিয়াকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে