গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০০ এএম ২০২৬
ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪
ছবি

ছবি সংগৃহীত

ব্যাপক বিমান হামলা চালিয়ে লেবাননকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।

আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলা ‘বিধ্বংসী’ এবং তারা এতে ‘ক্ষুব্ধ’। সংস্থাটির লেবানন প্রধান অ্যাগনেস ধুর জানান, কোনো কার্যকর পূর্ব সতর্কতা ছাড়াই ব্যস্ত জনপদ, বিশেষ করে বৈরুতে ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, বহু মানুষ যারা ঘরে ফেরার আশা করছিল, তারা এখন রাস্তায় ও হাসপাতালে ছুটছে।

হামলার সময় লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা শেষ সেতুটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এটি লিতানি নদীর ওপর অবস্থিত ছিল। এর ফলে নদীর দক্ষিণের এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েল জানিয়েছে, তারা ওই অঞ্চলকে ‘বাফার জোন’ হিসেবে নিয়ন্ত্রণে নিতে চায়। সেখানে হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ফলে হাজারও বেসামরিক মানুষ খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে মার্চের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। নতুন হামলার পর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া।
সূত্র: আল-জাজিরা

এসি/আপ্র/০৯/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

জ্বালানির বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয় আর সরকারি সেবার অবনতি নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। ধীরে ধীরে সে...

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২৬

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই