গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৫৭ এএম ২০২৬
ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়
ছবি

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ -ফাইল ছবি

ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে তিনি একে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লাপিদ লিখেছেন, ‘আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আগে কখনও ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’

লাপিদ তার পোস্টে উল্লেখ করেন, এই যুদ্ধ চলাকালীন ‘ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্ব পালন করেছে এবং দেশের জনগণও অভাবনীয় ধৈর্য ও স্থিতিশীলতা দেখিয়েছে’। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘কূটনৈতিক ও কৌশলগতভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি’।

সাবেক এই প্রধানমন্ত্রী আরো যোগ করেন, ‘নেতানিয়াহুর অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে যে কূটনৈতিক ও কৌশলগত ক্ষতি হয়েছে, তা মেরামত করতে আমাদের বছরের পর বছর সময় লাগবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে যে, এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল
সানা/আপ্র/৮/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছ...

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে