গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

কুয়েতের তেল কমপ্লেক্সে ড্রোন হামলার পর আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৪ এএম ২০২৬
কুয়েতের তেল কমপ্লেক্সে ড্রোন হামলার পর আগুন
ছবি

ছবি সংগৃহীত

কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (৫ এপ্রিল) সকালে চালানো এ হামলায় সেখানে থাকা অবকাঠামোতে আগুন লাগে।

কুয়েতি রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ওই কমপ্লেক্সে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তেল মন্ত্রণালয় ভবন অবস্থিত।

এ হামলায় কেউ হতাহত হননি। হামলার পর লাগা আগুন এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আলাদা এক প্রতিবেদনে কুয়েতি বার্তাসংস্থা দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, ইরানের ড্রোন আঘাত হেনেছে সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে। এতে সেখানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কেউ হতাহত হননি।

ট্রাম্পের হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে ‘নরক’ নামানোর পাল্টা হুমকি ইরানের
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শুরু হয় যুদ্ধ। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান।

এরমধ্যে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে তারা সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। দুইদিন আগেও কুয়েতের একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়। এতে ওই দুটি স্থাপনা বেশি ক্ষতি হয়। আজ রোববার তেল কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটল।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

জ্বালানির বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয় আর সরকারি সেবার অবনতি নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। ধীরে ধীরে সে...

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২৬

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই