গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ধর্মগুরু পোপ লিও বললেন ঈশ্বর যুদ্ধকে বৈধতা দেন না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:২৬ এএম ২০২৬
ধর্মগুরু পোপ লিও বললেন ঈশ্বর যুদ্ধকে বৈধতা দেন না
ছবি

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ -ছবি এপি

 ঈশ্বর কখনোই যুদ্ধকে বৈধতা দেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। গত রোববার (২৯ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে কয়েক হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে পাম সানডে’র বিশেষ প্রার্থনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতকবলিত খ্রিস্টানদের জন্য বিশেষ প্রার্থনা করেন।


ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানো এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের প্রেক্ষাপটে পোপ তার ভাষণে বলেন, ঈশ্বর হলেন শান্তির রাজা। তিনি সহিংসতা প্রত্যাখ্যান করেন এবং নিপীড়িতদের সান্ত্বনা দেন।


পোপ লিও বলেন, ভাই ও বোনেরা, যিশু হলেন শান্তির রাজা, যিনি যুদ্ধকে ঘৃণা করেন। তাকে ব্যবহার করে কেউ যুদ্ধের যৌক্তিকতা প্রমাণ করতে পারে না। যারা যুদ্ধ করে, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না।

 ইরান ও ইউক্রেন যুদ্ধের পক্ষগুলোই নিজেদের কর্মকাণ্ডের সপক্ষে ধর্মকে ব্যবহার করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা তাদের খ্রিস্টীয় বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করে এই যুদ্ধকে সামরিক শক্তি দিয়ে শত্রুকে পরাস্ত করার চেষ্টা হিসেবে দেখিয়েছেন।

 অন্যদিকে রুশ অর্থোডক্স চার্চ ইউক্রেন আক্রমণকে পশ্চিমের ‘শয়তানি’ শক্তির বিরুদ্ধে একটি ‘পবিত্র যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছে। সূত্র: এপি


সানা/ডিসি/আপ্র/৩০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছ...

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে