গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৩১ এএম ২০২৬
কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮
ছবি

কেনিয়ায় মাসজুড়ে ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে -ছবি রয়টার্স

কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে, গত শনিবার (২৮ মার্চ) জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ পরিষেবা।

রয়টার্স জানায়, ৬ মার্চ থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় পূর্ব আফ্রিকার দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পানির তোড়ে বহু গাড়ি ভেসে গেছে, বিমান ভ্রমণ বিঘ্নিত হয়েছে আর বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে দেশজুড়ে ২৭০০-র বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। 

দেশটির কিছু এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমে এলেও নিষ্কাশন ব্যবস্থা উপচে ও জলাবদ্ধতা থেকে বন্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়ে গেছে বলে সতর্ক করেছে পুলিশ। 

৬ ও ৭ মার্চ দেশটির রাজধানী নাইরোবিতে রাতভর প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়। বন্যার পানির তোড়ে কয়েক ডজন গাড়ি ভেসে যায় আর নাইরোবিতে পূর্ব আফ্রিকার বৃহত্তম বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়।


তারপর থেকে পুরো মাসজুড়ে কেনিয়ায় ভারি বৃষ্টি ও বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে। পাশাপাশি বৃষ্টি ও বন্যাজনিত ক্ষয়ক্ষতিও বেড়ে চলে। আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পূর্ব আফ্রিকা জুড়ে বন্যা ও খরা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। অল্প সময়ে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার প্রবণতা বাড়ছে।


২০২৪ সালের ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’-এর এক গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে বিধ্বংসী বৃষ্টির আশঙ্কা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে।


সানা/ডিসি/আপ্র/২৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ঢলের নয় দিন পর গভীর সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে