গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৩ জুন ২০২৬

মেনু

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল
ছবি

লাল রঙের এই প্রজাতির শিয়াল ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায় -ছবি ইন্টারনেট

ইংল্যান্ড থেকে গাড়িবোঝাই একটি পণ্যবাহী জাহাজ দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বন্দরে পৌঁছায়। পরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় বন্দরের শ্রমিকেরা অপ্রত্যাশিত এক দৃশ্যের মুখোমুখি হন। তারা দেখতে পান, লাল রঙের একটি চারপেয়ে প্রাণী সতর্কভাবে উঁকিঝুঁকি মারছে।

প্রথমে শ্রমিকেরা প্রাণীটিকে চিনতে পারেননি। পরে নিশ্চিত হওয়া যায়, সেটি একটি লাল রঙের শিয়াল। এই প্রজাতির শিয়াল ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায়।

তবে শিয়ালটি কীভাবে পণ্যবাহী জাহাজে উঠে পড়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, গাড়িবোঝাই জাহাজটি গত ৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করে। ১৮ ফেব্রুয়ারি এটি নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দরে পৌঁছায়।

পরদিন শিয়ালটিকে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার তত্ত্বাবধানে পাঠানো হয়। বর্তমানে প্রাণীটি সেখানেই রাখা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালটির বয়স প্রায় দুই বছর। ঠিক কখন এবং কীভাবে জাহাজে প্রাণীটিকে প্রথম দেখা যায়, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংবাদমাধ্যমটি বন্দরের দায়িত্বে থাকা সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে।

গত বুধবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শিয়ালটির ওজন প্রায় ১১ পাউন্ড বা প্রায় ৫ কেজি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, প্রাণীটি সুস্থ আছে। এটি একটি পুরুষ শিয়াল।

চিড়িয়াখানার প্রাণী কর্মসূচির পরিচালক কেইথ লভেট বলেন, প্রাণীটিকে দেখে মনে হচ্ছে সে নতুন পরিবেশের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পরও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এই প্রজাতির শিয়ালের বৈজ্ঞানিক নাম ভুলপেস ভুলপেস। আরো কিছু স্বাস্থ্য পরীক্ষা শেষে শিয়ালটির স্থায়ী আবাস নির্ধারণ করা হবে। বর্তমানে এটিকে চিড়িয়াখানার পশুচিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। সর্বভুক প্রাণী হওয়ায় তাকে শাকসবজি, মাছ, মাংস ও বিস্কুটসহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হচ্ছে।

সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১১ কোটি রুপির গাঁজাসহ মডেল গ্রেফতার
১৩ জুন ২০২৬

১১ কোটি রুপির গাঁজাসহ মডেল গ্রেফতার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বিপুল পরিমাণ মাদক বহন করে ভারতের মুম্বাইয়ে পৌঁছেই গ্রেফতার হয়েছেন...

ট্রাম্পের সিদ্ধান্তে তেলের দামে বড় পতন
১৩ জুন ২০২৬

ট্রাম্পের সিদ্ধান্তে তেলের দামে বড় পতন

ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার প...

সীমান্তে যৌথ টহল জোরদারে ঢাকা-দিল্লি একমত
১২ জুন ২০২৬

সীমান্তে যৌথ টহল জোরদারে ঢাকা-দিল্লি একমত

বাংলাদেশি পরিচয় দিয়ে ভারতে থেকে লোকজনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া বা পুশইনের ঘটনায় সৃষ্ট উ...

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
১২ জুন ২০২৬

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষস্তরের চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই