গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মমতা ব্যানার্জীকে গ্রেফতার করা উচিত: আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৮ এএম ২০২৬
মমতা ব্যানার্জীকে গ্রেফতার করা উচিত: আসামের মুখ্যমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।


তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ার অভিযোগ তোলেন এবং ঘটনাটিকে তিনি দীর্ঘদিনের ভিআইপি সংস্কৃতির ফল বলে বর্ণনা করেন।


মেসির কলকাতা সফরের সময় ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে ধরে হিমন্ত শর্মা বলেন, জবাবদিহি শুরু হওয়া উচিত শীর্ষ পর্যায় থেকে।


তিনি বলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের কমিশনারকে গ্রেফতার করা উচিত।


অন্য রাজ্যগুলোর বড় জনসমাবেশের সঙ্গে তুলনা টেনে হিমন্ত শর্মা বলেন, পশ্চিমবঙ্গে ভিড় ব্যবস্থাপনার ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, জুবিন গার্গের মৃত্যুর পর গুয়াহাটির রাস্তায় তিন দিন ধরে প্রায় ১০ লাখ মানুষ ছিল, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। এখানে পোস্ট ম্যালোনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ গিয়েছিল, কোনো ঘটনা ঘটেনি। মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছে, সবকিছু শান্তিপূর্ণ ছিল।


তিনি আরো বলেন, কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যেখানে কিছুই পূর্বানুমান করা যায় না। সেখানে ভিআইপি সংস্কৃতি চরম পর্যায়ে রয়েছে।


হিমন্ত শর্মা বলেন, মেসি সারা বিশ্বের জন্য একজন আইকন। মমতা ব্যানার্জীকে আত্মসমালোচনা করা উচিত। পশ্চিমবঙ্গে প্রতিদিন নিরীহ মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।


মেসির বহুল প্রতীক্ষিত কলকাতা সফর শেষ পর্যন্ত বিশৃঙ্খলায় রূপ নেয়। দর্শকদের অভিযোগ, মাঠে ভিআইপি ও রাজনীতিবিদদের উপস্থিতির কারণে তারা বিশ্বকাপজয়ী এই তারকাকে ঠিকমতো দেখতে পারেননি, যার জন্য তারা টিকিট কিনেছিলেন। পরিস্থিতি আরো খারাপ হয় যখন মেসি অনুষ্ঠানস্থল ছেড়ে আগেভাগেই চলে যান। এরপর বিক্ষোভ, স্লোগান এবং সল্টলেক স্টেডিয়ামের ভেতরে ভাঙচুর শুরু হয়।


ক্ষুব্ধ দর্শকরা মাঠে প্লাস্টিকের বোতল ও চেয়ার ছুড়ে মারেন, তাঁবু ও একটি গোলপোস্ট ক্ষতিগ্রস্ত করেন এবং কেউ কেউ নিরাপত্তা ভেদ করেও মাঠে ঢুকে পড়েন।


পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হালকা বলপ্রয়োগ করে। পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানান, ইভেন্টের আয়োজককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলগুলো কথিত অব্যবস্থাপনার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করে।


সূত্র: এনডিটিভি


এসি/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে