গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে।

তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি।

এর আগে, ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার।

এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে।

এসি/১৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ১০
২৪ আগস্ট ২০২৬

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ১০

রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ আরো ভয়াবহ এক পর্যায়ে প্রবেশ করছে। যুদ্ধক্ষেত্রের সম্মুখস...

থাইল্যান্ডে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ
২৪ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ

অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে থাইল্যান্ডের সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টির বেশি স্থানে অ...

পাকিস্তান থেকে বিশ্বজুড়ে জাল বিছিয়েছে বিদেশি সাইবার প্রতারকরা
২৪ আগস্ট ২০২৬

পাকিস্তান থেকে বিশ্বজুড়ে জাল বিছিয়েছে বিদেশি সাইবার প্রতারকরা

পাকিস্তানকে ঘাঁটি বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে অনলাইন প্রতারণা চালানোর অভিযোগে বিদেশি...

প্যান্ডোরার বাক্স খুলেছে ইউক্রেন, পাল্টা হামলার হুমকি পুতিনের
২৩ আগস্ট ২০২৬

প্যান্ডোরার বাক্স খুলেছে ইউক্রেন, পাল্টা হামলার হুমকি পুতিনের

রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলার মাধ্যমে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে