গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

বাণিজ্য, সহযোগিতা আরো জোরদারের প্রতিশ্রুতি ভারত ও মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
বাণিজ্য, সহযোগিতা আরো জোরদারের প্রতিশ্রুতি ভারত ও মালয়েশিয়ার
ছবি

রোববার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিত ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়- ছবি রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য জোরদার এবং সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা অনুসন্ধান করার বিষয়ে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

 

মোদী দুই দিনের এক সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। ২০২৪ সালের আগস্টে দুই দেশ পরস্পরের সঙ্গে এক বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের চুক্তিতে আবদ্ধ হয়। তারপর থেকে মালয়েশিয়ার এটি মোদীর প্রথম সফর, জানিয়েছে রয়টার্স।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সফরের শেষ দিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মোদীকে আতিথ্য দেন আনোয়ার। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার জানান, অংশীদারিত্বের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য সেবা ও পর্যটনের মতো একাধিক ক্ষেত্রে গভীর সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। 

 

তিনি বলেন, এটি সত্যিই ব্যাপক। আর আমাদের বিশ্বাস আমাদের উভয় সরকারের অঙ্গীকারকে সঙ্গে নিয়ে এটি আমরা এগিয়ে নিতে ও দ্রুততার সঙ্গে কার্যকর করতে পারবো। তাদের মধ্যে বৈঠকের পর আনোয়ার ও মোদী সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষাসহ দুপক্ষের মধ্যে ১১টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।


আনোয়ার জানান, ভারত ও মালয়েশিয়া তাদের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও লেনদেনে স্থানীয় মুদ্রা (ভারতীয় রুপি ও মালয়েশিয়ার রিঙ্গিত) ব্যবহারের চেষ্টা অব্যাহত রাখবে।


গত বছর ভারত ও মালয়েশিয়ার মধ্যে এক হাজার ৮৬০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে উল্লেখ করে চলতি বছর দ্বিপাক্ষিক বাণিজ্য সেটিকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 

আনোয়ার জানান, বোর্নিও দ্বীপে মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ভারতের একটি কন্স্যুলেট খোলার প্রচেষ্টায় মালিয়েশিয়া সমর্থন যোগাবে। সফরে উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য মোদী মালয়েশিয়াকে ধন্যবাদ জানান। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শিগগিরই ভারত সফর করার জন্য আমন্ত্রণ জানান।

 

সানা/মেহেদী/৮/২/২০৬
 

সংশ্লিষ্ট খবর

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন কর...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে