গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাপানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ক্ষমতাসীন দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম ২০২৬
জাপানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ক্ষমতাসীন দল
ছবি

জাপানে ভোট -ছবি এএফপি

জাপানের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল। বিভিন্ন গণমাধ্যমের জরিপে এ তথ্য উঠে এসেছে। এসব জরিপ বলছে, রোববারের (৮ ফেব্রুয়ারি) এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের জয় পেতে যাচ্ছে। খবর এএফপির।


জাতীয় সম্প্রচারক এনএইচকে জরিপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছে যে, তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের মধ্যে ২৭৪ থেকে ৩২৮ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে।

এনএইচকে জানিয়েছে, ক্ষমতাসীন দল তাদের জোটের অংশীদার জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) সহ ৩০২ থেকে ৩৬৬ আসন জয়ের সম্ভাবনা রয়েছে।

৩১০ বা তার বেশি আসনে জয়ী হলে তাকাইচির পরামর্শদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে ২০১৭ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো এই দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। 

 

ভোটের মাধ্যমে নতুন ম্যান্ডেট নিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও কঠোর অভিবাসন নীতিসহ উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাকাইচি। 

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ‘কাজ, কাজ, কাজ’-এই স্লোগানে প্রচার চালানো এই অতিরক্ষণশীল নেত্রীর দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন।

 

সানা/মেহেদী/৮/২/২০৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছ...

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে