গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে আট অঙ্গরাজ্যের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৫ এএম ২০২৬
তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে আট অঙ্গরাজ্যের মামলা
ছবি

ছবি সংগৃহীত

কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।

বুধবার (১৪ অক্টোবর) অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালতে পৃথকভাবে মামলাগুলো করেন। তাদের অভিযোগ, ব্যবহারকারীদের আস্থা অর্জনের জন্য চ্যাটজিপিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি সব সময় ব্যবহারকারীর সঙ্গে একমত হয় এবং কথোপকথন চালিয়ে যেতে আগ্রহী থাকে।

মামলাগুলোতে দাবি করা হয়েছে, এর ফলে চ্যাটবটটি ব্যবহারকারীদের ভুল ধারণাকে আরও শক্তিশালী করে, বিপজ্জনক আচরণে উৎসাহ দেয় এবং এমনকি বড় ধরনের বন্দুক হামলার পরিকল্পনা করতেও সহায়তা করে।

মামলাকারী অঙ্গরাজ্যগুলো হলো আইওয়া, কানসাস, অ্যারিজোনা, আরকানসাস, আইডাহো, মন্টানা, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর সমন্বিতভাবে নেওয়া এ পদক্ষেপকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির মধ্যেই ওপেনএআইয়ের বিরুদ্ধে একের পর এক আইনি চ্যালেঞ্জ আসছে।

ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ

মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তা সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ওপেনএআই অঙ্গরাজ্যগুলোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি, বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলে প্রতিষ্ঠানটি জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

মামলাকারী অঙ্গরাজ্যগুলো আদালতের কাছে এমন নির্দেশনা চেয়েছে, যাতে ওপেনএআইকে চ্যাটজিপিটির কার্যপদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য করা যায়।

তাদের অন্যতম দাবি, মানুষের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে না পারলে প্রতিষ্ঠানটিকে নিজেকে উন্নত করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি থেকে বিরত রাখতে হবে।

এ ছাড়া অঙ্গরাজ্যগুলোর আইন লঙ্ঘনের অভিযোগে ওপেনএআইয়ের কাছ থেকে আর্থিক জরিমানা ও ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ওপেনএআইয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আগেও মামলা হয়েছে

এর আগে গত জুনে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল চ্যাটজিপিটির শিশু নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথম অঙ্গরাজ্য পর্যায়ের মামলা করেন।

এ ছাড়া ব্যক্তিগত বাদীদের করা আরও কয়েক ডজন মামলার মুখেও রয়েছে প্রতিষ্ঠানটি। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বড় ধরনের বন্দুক হামলা ও অন্যান্য সহিংসতার পরিকল্পনা করতে সহায়তা করেছে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির শিরশ্ছেদ
১৫ অক্টোবর ২০২৬

মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির শিরশ্ছেদ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি...

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবলো দুই জাহাজ
১৫ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবলো দুই জাহাজ

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি হামলায় ডুবে গেছে একটি কনটেইনারবাহী ও একটি পণ্যবাহী জাহাজ।...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৬
১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্ত...

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে