গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের উদ্যোগের পর এবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে নিজের নামে রাখার ধারণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রস্তাবিত নাম হতে পারে ‘ট্রাম্প মহাসাগর’। গত শনিবার (১০ অক্টোবর) টেনেসির ক্লার্কসভিলে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ধারণা তুলে ধরেন।

সমাবেশে ট্রাম্প বলেন, “আমাদের কাছে উপসাগর আছে। আমাদের কাছে একটা সুন্দর হ্রদ আছে... এখন, কেউ একজন বলল, আপনার একটা নদী দরকার। ... আমাদের একটা নদী দরকার। আমাদের একটা মহাসাগর দরকার।”

এরপর আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তনের সম্ভাবনার কথা বলেন তিনি। রসিকতার ছলে ট্রাম্প বলেন, “আমরা এর নাম দিতে পারি ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’-এ রকম কিছু।” তাঁর এ বক্তব্যে সমাবেশে উপস্থিত অনেকে হাসেন ও হাততালি দেন।

এর আগে গত বছর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন ট্রাম্প। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। নতুন নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় বার্তা সংস্থা এপির সঙ্গেও তাঁর বিরোধ বাধে।

এ ছাড়া গত আগস্টে নিউইয়র্ক ও কানাডার মাঝামাঝি অবস্থিত অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নেন ট্রাম্প। কানাডার নেতাদের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে বিরোধের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়।

ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জলভাগ ও অন্যান্য ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন। বেসরকারি অনলাইন মানচিত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনেকেই তাঁর দেওয়া নতুন নাম গ্রহণ করেছে।

তবে শনিবারের সমাবেশে ট্রাম্প জানান, হাডসন নদীর নাম পরিবর্তনের পরিকল্পনা তাঁর নেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত এ নদীর নামকরণ করা হয়েছে অভিযাত্রী হেনরি হাডসনের নামে।
সানা/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে
১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বি...

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের
১২ অক্টোবর ২০২৬

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোয় জোরালো বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে র...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট
১২ অক্টোবর ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার জন্য যৌথভাবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার...

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১
১২ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলা চালিয়েছে ইয়েমেনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে