গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি বলে তাড়ানো যাবে না: কলকাতা হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১১ এএম ২০২৬
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি বলে তাড়ানো যাবে না: কলকাতা হাইকোর্ট
ছবি

কলকাতা হাইকোর্ট

শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত বা বাংলাদেশে ফেরত পাঠানো যায় না বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্ট। কারও নাগরিকত্ব নির্ধারণের আগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং নিজের নাগরিকত্ব প্রমাণের পর্যাপ্ত সুযোগ দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আদালত। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য এসব পর্যবেক্ষণ তুলে ধরেন। মুর্শিদাবাদের এক বাসিন্দাকে আটক ও বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তাবের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করছিলেন তিনি।

আটক ব্যক্তির আইনজীবী রাবিউল ইসলাম আদালতকে জানান, প্রতিবেশীদের দেওয়া কয়েকটি বক্তব্যের ভিত্তিতে তৈরি হওয়া সন্দেহের কারণে গত ৮ আগস্ট থেকে তাঁর মক্কেলকে আটক রাখা হয়েছে।

ওই ব্যক্তির স্ত্রী ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের দেশ থেকে ফেরত পাঠানোর উদ্যোগ এবং স্বামীর আটকের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই ব্যক্তিকে আপাতত দেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার কথা জানান।

বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ওই ব্যক্তিকে কেন দুই মাস ধরে আটক রাখা হয়েছে এবং তাঁর জাতীয়তা নিশ্চিত করতে কেন কোনো স্পষ্ট ও প্রমাণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। নাগরিকত্ব প্রমাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যাপ্ত সুযোগ দেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

আদালত আরো বলেন, কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে আটকে রাখাও গ্রহণযোগ্য নয়।

১৯৭০-এর দশক থেকে সীমান্ত পেরিয়ে আসা মানুষের প্রসঙ্গ তুলে বিচারপতি প্রশ্ন করেন, ‘সবাইকে কি এভাবে ফেরত পাঠানো সম্ভব?’ পরে মামলাটি উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত বছর থেকে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন ব্যক্তিদের তথাকথিত আটককেন্দ্রে রেখে দ্রুত দেশ থেকে ফেরত পাঠানোর নীতি নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে। এর আগে এ ধরনের কয়েকটি ঘটনায় আদালতের নির্দেশে ভুক্তভোগীদের ফিরিয়ে আনার ঘটনাও ঘটেছে।

ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং নাগরিকত্ব ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভারতে জাতীয় পর্যায়ে চলমান তীব্র বিতর্কের মধ্যেই কলকাতা হাইকোর্টের এ পর্যবেক্ষণ সামনে এলো।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ধ্রুব রাঠির সমাবেশ ঠেকাতে কঠোর প্রস্তুতি
০৯ অক্টোবর ২০২৬

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ধ্রুব রাঠির সমাবেশ ঠেকাতে কঠোর প্রস্তুতি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণদের প্রস্তাবিত বিক্ষোভ সমাবেশ ঘিরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নিয়েছে...

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই
০৯ অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইনের শাসন জোরদার এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার...

ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে মার্কিন সামরিক বাহিনী
০৯ অক্টোবর ২০২৬

ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে মার্কিন...

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা মনোরোগ বিশেষজ্ঞ...

মায়ের গর্ভেই শিশুর ফুসফুসের টিউমার ধ্বংস, নতুন চিকিৎসাপদ্ধতিতে সাফল্য
০৯ অক্টোবর ২০২৬

মায়ের গর্ভেই শিশুর ফুসফুসের টিউমার ধ্বংস, নতুন চিকিৎসাপদ্ধতিতে সাফল্য

মায়ের গর্ভে থাকা শিশুর ফুসফুসের বড় টিউমার অস্ত্রোপচার ছাড়াই সংকুচিত করতে সক্ষম হয়েছেন চীনের একদল চিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই