গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৪ এএম ২০২৬
ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়
ছবি

বার্নি স্যান্ডার্স মার্কিন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী স্বতন্ত্র সদস্য -ছবি রয়টার্স

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরব-প্রধান দুটি রাজনৈতিক জোটকে অংশগ্রহণে নিষেধাজ্ঞার পর দেশটিকে সব ধরনের মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গত ২৩ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচনে আরব-প্রধান রা’আম ও জয়েন্ট লিস্টকে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে জয়েন্ট লিস্টের প্রার্থী ওফের ক্যাসিফ এবং বালাদ দলের নেতা সামি আবু শেহাদেহকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। তবে দলগুলোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়; বিষয়টি ইসরায়েলের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ রয়েছে এবং আদালতের সিদ্ধান্তের ওপরই এর পরবর্তী পরিণতি নির্ভর করছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর ডানপন্থি মিত্ররা এমন একটি ইসরায়েল চান, যেখানে দেশটির প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি নাগরিকের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকবে না।

এর পরই তিনি লেখেন, ‘ইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয়।’

স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সিনিয়র সিনেটর এবং কংগ্রেসের উচ্চকক্ষের একজন স্বতন্ত্র সদস্য। তিনি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী স্বতন্ত্র সদস্য হিসেবেও তিনি পরিচিত।

ইসরায়েলের নির্বাচন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আরব-প্রধান দলগুলো আদালতে যাওয়ার কথা জানিয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলও রা’আম ও জয়েন্ট লিস্টের বিরুদ্ধে থাকা অভিযোগের প্রমাণকে আইনি অযোগ্যতার জন্য যথেষ্ট মনে করেননি।

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শনির চাঁদে পৃথিবীর অণুজীবের টিকে থাকার ইঙ্গিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

শনির চাঁদে পৃথিবীর অণুজীবের টিকে থাকার ইঙ্গিত

শনির উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। বরফে ঢাকা এই উ...

ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র, মন্তব্য জয়শঙ্করের
২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র, মন্তব্য জয়শঙ্করের

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের অনুসৃত কৌশলগত স্বায়ত্তশাসনের কূটনৈতিক পথেই হাঁটছে বলে মন্তব্য করেছে...

ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা বিদ্যুৎ বিলের সঙ্গে যোগের পরামর্শ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা বিদ্যুৎ বিলের সঙ্গে যোগের পরামর্শ

ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা আদায়ে অভিনব পদ্ধতি বিবেচনার পরামর্শ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বকেয়া ট্...

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে মুসলমানদের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে