গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৬ এএম ২০২৬
উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
ছবি

ছবি সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর জুরিখ-দিল্লি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলট বরখাস্ত থাকবেন।

সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, জুরিখ বিমানবন্দরে ওই পাইলটের প্রাথমিক শ্বাস পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত হয়। এরপরই তাকে উড়োজাহাজ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অধিকতর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় তাকে। পরীক্ষার পর সাধারণ যাত্রী হিসেবে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলট সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এয়ার ইন্ডিয়ার পাইলট ও উড়োজাহাজকর্মীদের মদ্যপান ও মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর নজরদারি বাড়িয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। পাইলট ও কর্মীদের পরীক্ষা আরো কঠোর করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী একটি উড়োজাহাজ পরিচালনার আগে মদের গন্ধ পাওয়ায় এয়ার ইন্ডিয়ার আরেক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আরো এক পাইলটকে চাকরিচ্যুত করেছে বিমান সংস্থাটি।

গত বছরের জুনে ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে পাইলটদের নিরাপত্তাবিধি মেনে চলা ও পেশাগত আচরণের ওপর নজরদারি আরো কঠোর করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা, সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাদের কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি রয়েছে। দায়িত্ব পালনের আগে অ্যালকোহল কিংবা নিষিদ্ধ মাদক গ্রহণের বিরুদ্ধে সব পাইলটকে কঠোরভাবে সতর্ক করেছে সংস্থাটির উড্ডয়ন পরিচালনা বিভাগ।

এসি/আপ্র/২৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে তারা একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। য...

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই