গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আদালতে চিকিৎসক, রোগী দেখলেন গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
আদালতে চিকিৎসক, রোগী দেখলেন গাড়িচালক
ছবি

ছবি সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের গাড়িচালকের বিরুদ্ধে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সময় সংশ্লিষ্ট চিকিৎসক একটি মামলার শুনানিতে আদালতে ছিলেন। ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহের বুধবার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ভিডিওতে রামাদেবী চৌরাহার কানপুর হাসপাতালের বহির্বিভাগে এক ব্যক্তিকে রোগীদের সঙ্গে কথা বলতে এবং প্রেসক্রিপশন লিখে দিতে দেখা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির নাম দেব। তিনি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রামকেশের গাড়িচালক। ঘটনার সময় রামকেশ একটি মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন।

হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা হরিদাত নেমি জানান, ঘটনা তদন্তে প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক পীযূষ মিশ্রার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানার পরই হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।

তদন্ত কমিটি খতিয়ে দেখবে, দেব সত্যিই রোগীদের পরীক্ষা করেছিলেন কি না এবং এর আগেও তিনি এভাবে রোগী দেখেছেন কি না। ঘটনার পর অভিযুক্ত গাড়িচালককে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও তদন্ত করছে, একজন গাড়িচালক কীভাবে বহির্বিভাগে রোগী দেখার সুযোগ পেলেন এবং তিনি কতজন রোগীকে দেখে ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন।

প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক পীযূষ মিশ্রা এ বিষয়ে চিকিৎসক রামকেশের কাছে ব্যাখ্যা চেয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে চাকেরি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিলেন কি না এবং রোগীদের চিকিৎসা দেওয়ার ফলে কোনো ধরনের ক্ষতি হয়েছে কি না, তা-ও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/১৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন
১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে যাওয়া অভিবাসীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ন...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৬টি বিম...

মিশিগানে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
১৮ সেপ্টেম্বর ২০২৬

মিশিগানে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গ...

সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর কুকুরের খাবার হলো কিশোরী
১৮ সেপ্টেম্বর ২০২৬

সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর কুকুরের খাবার হলো কিশোরী

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চারজনের বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে