গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা, শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা, শিশুসহ নিহত ৫
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের বিরতির পর আবারো শুরু হয়েছে হামলা-পাল্টা হামলা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাত হেনেছে তেহরান। এ সময় ইরানের উপকূলীয় এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।

বুধবার (২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক দফা হামলা চালানো হয়। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সমুদ্রভিত্তিক সামরিক সরঞ্জাম, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, একই দিনে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক হামলা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি হামলা হয়েছে হরমুজ প্রণালির আশপাশে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে অনুমতি ছাড়া চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে ইরান আগে থেকেই সতর্ক করে আসছে।

পাল্টা হামলা ইরানের

পাল্টা হামলায় ইরান জানিয়েছে, জর্ডান ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, বাহরাইনেও হামলা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, জর্ডানে হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে ১০টি ভূপাতিত করা হয়েছে এবং তিনটি প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়েছে। বাহরাইনও জানিয়েছে, ইরানের কয়েকটি চালকবিহীন বিমান শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরো দাবি করেছে, ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান দিয়ে সমন্বিত হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। তবে ইরাক বা যুক্তরাষ্ট্র এ হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

জুলাইয়ের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সরাসরি সামরিক সংঘাত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে কিছুদিন দুই পক্ষ হামলা থেকে বিরত থাকলেও আলোচনায় ফেরার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

দীর্ঘ সংঘাতে ইরানের অর্থনীতি আরো দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের কংগ্রেস নির্বাচন সামনে রেখে জ্বালানির বাড়তি দামের চাপের মধ্যে রয়েছেন।

রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে।

তবে ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হয়েছে দাবি করে বলেছেন, ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ছে। দেশটির জনগণ কবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটিই এখন দেখার বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির যৌথ সামরিক কমান্ড বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও ব্যাপক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা যেকোনো দেশকেও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

বিয়ের অনুষ্ঠানে নিহত ৫

হরমুজ প্রণালির উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

মেহর সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। তবে প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আহতের সংখ্যা ৬৮।

ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইরানের মিনাব এলাকায় একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনাও উল্লেখ করেন। ওই হামলায় যুদ্ধের প্রথম দিনে ১৬০ জন নিহত হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

ইরান জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে হামলাসহ এসব ঘটনার কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন সরকারকে সতর্ক করে দেশটি বলেছে, এসব ঘটনার ক্ষেত্রে নীরব থাকা কোনো নিরপেক্ষতা নয়।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আনন্দবাজার কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০২ সেপ্টেম্বর ২০২৬

আনন্দবাজার কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ভারতের কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল হিন্দুত্ববাদী সংগঠনের...

বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ, সাক্ষাতের আশা ট্রাম্পের
০১ সেপ্টেম্বর ২০২৬

বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ, সাক্ষাতের আশা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ...

কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাড়ছে বাংলাদেশের ঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাড়ছে বাংলাদেশের ঝুঁকি

ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর

ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই পুতিন-সির সম্পর্ক আরো দৃঢ়
০১ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই পুতিন-সির সম্পর্ক আরো দৃঢ়

বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যে রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে