গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পারমাণবিক শক্তি জোরদারে নতুন পরিকল্পনা ঘোষণা কিমের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৪৫ এএম ২০২৬
পারমাণবিক শক্তি জোরদারে নতুন পরিকল্পনা ঘোষণা কিমের
ছবি

ছবি সংগৃহীত

পারমাণবিক শক্তি আরও জোরদারে নতুন পরিকল্পনা উন্মোচনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আসন্ন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে এ নতুন পরিকল্পনা উন্মোচন করা হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এমন তথ্য জানিয়েছে।

সম্প্রতি একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কিম বলেছিলেন, এই অস্ত্রগুলো শত্রুদের জন্য তীব্র মানসিক যন্ত্রণা বয়ে আনবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকির সময় কিম বলেছেন, এই কংগ্রেসে দেশের পারমাণবিক যুদ্ধ-নিরোধ ক্ষমতা আরো শক্তিশালী করার পরবর্তী ধাপের পরিকল্পনা স্পষ্ট করা হবে।

পরীক্ষার সময় কিমের সঙ্গে ছিলেন তার কন্যা জু এ এবং শীর্ষ কর্মকর্তারা। ওই পরীক্ষায় চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি বড়-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করা হয়।

কিম বলেন, এই পরীক্ষার ফলাফল ও তাৎপর্য আমাদের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চাওয়া শক্তিগুলোর জন্য ভয়াবহ মানসিক যন্ত্রণা ও গুরুতর হুমকি হয়ে উঠবে।

তিনি স্বীকার করেছেন, এই রকেট ব্যবস্থা উন্নয়নের পথ সহজ ছিল না, তবে পরীক্ষাটি কৌশলগত নিরোধ ক্ষমতার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর কোরিয়ার দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ৩৫৮ দশমিক ৫ কিলোমিটার দূরের সাগর এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয় এবং অন্তত দুটি দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে।

এটি চলতি জানুয়ারিতে উত্তর কোরিয়া দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর আগে দক্ষিণ কোরিয়ার নেতার চীন সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিনের মিত্র। দক্ষিণ কোরিয়ায় এখনো ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: এএফপি

এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত...

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে