গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

বন্যপ্রাণী ভেবে সঙ্গীকেই গুলি করলেন শিকারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩২ এএম ২০২৬
বন্যপ্রাণী ভেবে সঙ্গীকেই গুলি করলেন শিকারি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় বন্যপ্রাণী ভেবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তারই এক শিকারি সঙ্গীর বিরুদ্ধে। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত ব্যক্তির নাম গিনখানসুয়ান গুইতে। তার বয়স ৬০ বছর। অভিযোগ অনুযায়ী, মুআলনুয়াম এলাকার এক সহশিকারির গুলিতে তিনি নিহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গিনখানসুয়ান ও অভিযুক্ত ব্যক্তি মুআলনুয়াম গ্রামের আওতাধীন কাওলতুং এলাকায় একসঙ্গে শিকারে গিয়েছিলেন। একপর্যায়ে জঙ্গলের মধ্যে দুজন আলাদা হয়ে যান।

এর কিছু সময় পর অভিযুক্ত শিকারি জঙ্গলের মধ্যে গিনখানসুয়ানকে বন্যপ্রাণী ভেবে ভুল করেন। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গ্রামবাসীকে বিষয়টি জানান। পরে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে গিনখানসুয়ানের মরদেহ উদ্ধার করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এসি/আপ্র/২৫/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন
২১ অক্টোবর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নতুন করে বিপদের মুখে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার। প...

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো
২১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দা...

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
২১ অক্টোবর ২০২৬

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই