গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

গঙ্গায় বাড়ছে পানি

ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৫৪ এএম ২০২৬
ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার (২৩ আগ্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলার সময় এ অনুরোধ জানান তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
সম্রাট চৌধুরী বলেন, গঙ্গার পানি বাড়ছে এবং বিহারের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ফারাক্কা ব্যারাজের
সব গেট খুলে দেওয়ার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন।

বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ বাড়বে। এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দাবি করেছেন তিনি।

সম্রাট চৌধুরী জানান, শুভেন্দু অধিকারী তাকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে ফারাক্কা ব্যারাজ ও গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ চুক্তির প্রসঙ্গ সামনে এনেছেন ভারতের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউয়ের রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা।

তিনি বলেছেন, চুক্তিটি নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন।

১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তি হয়।

সঞ্জয় ঝা বলেন, চুক্তিটি চলতি বছরের ডিসেম্বরে ৩০ বছর পূর্ণ করবে। তার দাবি,বিহারের স্বার্থ বিবেচনা না করে এই চুক্তি নবায়ন করা উচিত হবে না।

গঙ্গা চুক্তির সঙ্গে ফারাক্কার সম্পর্ক
ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে গঙ্গার পানিবণ্টনের বিষয়টি ১৯৯৬ সালের চুক্তির আওতাভুক্ত। ফারাক্কা ব্যারাজকে কেন্দ্র করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানিবণ্টনের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে এই চুক্তিতে।

তবে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এখনো সমঝোতা হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে।

সূত্র: এএনআই

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি বলে তাড়ানো যাবে না: কলকাতা হাইকোর্ট
০৯ অক্টোবর ২০২৬

সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি বলে তাড়ানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত বা বাংলাদেশে ফেরত পাঠানো...

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ধ্রুব রাঠির সমাবেশ ঠেকাতে কঠোর প্রস্তুতি
০৯ অক্টোবর ২০২৬

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ধ্রুব রাঠির সমাবেশ ঠেকাতে কঠোর প্রস্তুতি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণদের প্রস্তাবিত বিক্ষোভ সমাবেশ ঘিরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নিয়েছে...

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই
০৯ অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইনের শাসন জোরদার এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে