গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম ২০২৬
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১১
ছবি

ছবি সংগৃহীত

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।

রোববার (২৩ আগস্ট) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র নৌকাডুবির এ তথ্য নিশ্চিত করেন।

তিউনিসিয়ার প্রশাসনিক সূত্র জানায়, নিখোঁজদের সন্ধানে সাগর ও উপকূলজুড়ে কোস্টগার্ড, সেনাবাহিনী ও সিভিল প্রটেকশন বিভাগের সদস্যরা সমন্বিত উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধারকাজে দুটি সামরিক হেলিকপ্টারও নিয়োজিত রয়েছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল নৌকাটি। এতে আরোহীদের বড় অংশই ছিলেন তরুণ। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, নৌকাটিতে একই পরিবারের সাত সদস্য ছাড়াও এক অন্তঃসত্ত্বা নারী তার স্বামীকে নিয়ে ছিলেন।

দুর্ঘটনার পর সাগরে ভেসে থাকা অবস্থায় কেবল এক তরুণকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।

নৌকায় থাকা অভিবাসীরা সবাই তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেন গেরদানে শহরের বাসিন্দা। নিখোঁজ স্বজনদের উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবিতে শনিবার (২২ আগস্ট) রাতে সেখানে স্থানীয় তরুণরা বিক্ষোভ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, লিটার ৭২ টাকা
২৪ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, লিটার ৭২ টাকা

বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমক...

ভারতে হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের
২৪ আগস্ট ২০২৬

ভারতে হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মর্মান্...

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০
২৪ আগস্ট ২০২৬

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর ময়লার ভাগাড়ের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে