গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

ছয় বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর কাছে প্রবাসী স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৫ এএম ২০২৬
ছয় বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর কাছে প্রবাসী স্বামী
ছবি

ছবি সংগৃহীত

প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।

এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পান চিকিৎসক। আনন্দে চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন তিনি। আবেগাপ্লুত হয়ে পড়েন দুজনই। তাদের পুনর্মিলনের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ভারতের রাজস্থানের বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে স্ত্রীকে চমকে দেন ওই প্রবাসী স্বামী।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী চিকিৎসক চেম্বারে বসে রোগী দেখছিলেন। এ সময় মাস্ক পরা এক যুবক তার সামনে এসে চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখান।

প্রথমে বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পান। তখন যুবক মুখের মাস্ক খুলে দেন। স্বামীকে সামনে দেখেই আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন চিকিৎসক।

ভিডিওতে ওই যুবক ও নারীকে স্বামী-স্ত্রী হিসেবে দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জানা গেছে, ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে। আবেগঘন এই পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকে মন্তব্যও করেছেন।

একজন মন্তব্য করেন, এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারেন না। আরেকজন জানান, ভিডিওটি দেখে তার চোখে পানি চলে এসেছে। অন্য একজন ঘটনাটিকে অসাধারণ ও হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ, অপেক্ষা ও কষ্টের মধ্যে ছয় বছর পর স্বামীর এমন চমকপ্রদ ফিরে আসার দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্র হয়ে উঠেছে।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হিজাবের কড়াকড়ি, মানছেন না ইরানের নারীরা
২৩ আগস্ট ২০২৬

হিজাবের কড়াকড়ি, মানছেন না ইরানের নারীরা

যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইরানে নারীদের হিজাব পরা নিয়ে নতুন করে টানাপোড়েন শু...

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
২৩ আগস্ট ২০২৬

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালিকে এবার ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা কর...

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবে গেছে কার্গো জাহাজ
২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবে গেছে কার্গো জাহাজ

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্...

একটি আইফোন, তিনটি প্রাণ—মহারাষ্ট্রের পাহাড়ে শেষ হলো এক পরিবারের গল্প
২৩ আগস্ট ২০২৬

একটি আইফোন, তিনটি প্রাণ—মহারাষ্ট্রের পাহাড়ে শেষ হলো এক পরিবারের গল্প

পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কাঁধ ঝাঁকাচ্ছিল কুনাল। নিচে গভীর খাদ। ওপরে অসহায় মানুষের ভিড়। কেউ তাকে বোঝাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই