গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

মার্কিন বাহিনীতে ২০২৫ সালে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৯ এএম ২০২৬
মার্কিন বাহিনীতে ২০২৫ সালে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন
ছবি

ছবি এএফপি

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ২০ হাজার ৪৯২টি ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। তবে একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা আগের তুলনায় কমেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে যৌন নিপীড়নের ঘটনা প্রায় আট হাজার ৫০০টি কমেছে। দুই বছরে নারী ও পুরুষ-উভয় সামরিক কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ কমার প্রবণতা দেখা গেছে।

২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত নারী সামরিক কর্মকর্তা ও সদস্যের হার ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ কর্মকর্তা ও সদস্যের হার ১৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

তবে ঘটনার সংখ্যা কমলেও যৌন নিপীড়নের অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানানোর হার বেড়েছে। পেন্টাগনের হিসাবে, ২০২৩ সালে সংঘটিত যৌন নিপীড়নের মাত্র ২৫ শতাংশ ঘটনা আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়েছিল। ২০২৫ সালে এ হার বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার সদস্যদের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে উৎসাহিত করেছে পেন্টাগন। মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্ত সামরিক সদস্যদের চিকিৎসা, মানসিক সহায়তা ও অন্যান্য পুনর্বাসনমূলক সেবার আওতায় আনা এবং অভিযোগ তদন্ত করে অপরাধীদের জবাবদিহির মধ্যে আনতে আনুষ্ঠানিক অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধ বিভাগের কর্মী ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর আদর্শ এবং সামগ্রিক প্রস্তুতির ভিত্তি। যৌন নিপীড়ন ও যৌন হয়রানি এসব মূল্যবোধকে ক্ষুণ্ণ করার পাশাপাশি বাহিনীর সদস্যদের মধ্যে আস্থা নষ্ট করে এবং সামরিক অভিযানের সাফল্যকে হুমকির মুখে ফেলে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুরক্ষা, উচ্চ মান বজায় রাখা এবং ঐক্যবদ্ধ, দক্ষ ও সদাপ্রস্তুত বাহিনী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রকাশিত প্রতিবেদন সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

পেন্টাগনের তথ্য বলছে, সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের প্রকৃত চিত্র বোঝার ক্ষেত্রে আনুষ্ঠানিক অভিযোগের হার গুরুত্বপূর্ণ। ফলে ঘটনার সংখ্যা কমার পাশাপাশি অভিযোগ জানানোর প্রবণতা বৃদ্ধি পাওয়া সামরিক বাহিনীর অভ্যন্তরে এ ধরনের অপরাধ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: এএফপি ও এনডিটিভি।

সানা/কেএমএএ/আপ্র/২২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

শক্তিশালী অবস্থান থেকেই যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
২২ আগস্ট ২০২৬

শক্তিশালী অবস্থান থেকেই যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট ম...

পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী
২২ আগস্ট ২০২৬

পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী

পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে...

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা
২২ আগস্ট ২০২৬

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন ছয় ভারতীয় নাবিক। ক্যামেরুনের পতাকাবাহী এ...

মালয়েশিয়ায় যৌন ব্যবসার চক্রে বাংলাদেশিসহ আটক ২৬
২২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় যৌন ব্যবসার চক্রে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের ব্যবহার করে কথিত যৌন ব্যবসা পরিচালনার একটি চক্রের সন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই