গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিমানবন্দরে নারীকে যৌন হেনস্তা, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:০২ এএম ২০২৬
বিমানবন্দরে নারীকে যৌন হেনস্তা, গ্রেফতার ১
ছবি

ছবি সংগৃহীত

ভারতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরিয়ার নারীকে তল্লাশির অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আফফান নামে এক গ্রাউন্ড স্টাফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত সোমবার (১৯ জানুয়ারি) তিনি কোরিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন চেক শেষ করে তিনি টার্মিনালের দিকে যাচ্ছিলেন। 

এ সময় একজন পুরুষ কর্মী তার কাছে এসে তার বিমানের টিকিট দেখতে চান এবং বলেন, আপনার চেক-ইন লাগেজে কোনো সমস্যা হয়েছে এবং লাগেজ থেকে একটি বিপ শব্দ বের হচ্ছে- আপনাকে আলাদাভাবে পরীক্ষা করা দরকার। এরপর তাকে পুরুষদের ওয়াশরুমের কাছে নিয়ে যান এবং আপত্তি সত্ত্বেও তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন। এতে বাধা দিলে মোহাম্মদ আফফান তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে চলে যান।

পরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে ঘটনাটি জানালে, নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর পুলিশ একটি মামলা করে আফফানকে গ্রেফতার করে।

আফফান বিমানবন্দরে গ্রাউন্ড এবং কার্গো পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া SATS-এর হয়ে কাজ করতেন। এ বিষয়ে তারা এক বিবৃতিতে জানায়, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অমার্জনীয় ঘটনা রিপোর্ট করা হয়েছে। 

জড়িত কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার ফলে সৃষ্ট মানসিক যন্ত্রণার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং অতিথিকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করেছি।

এসি/আপ্র/২২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে