গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজায় তীব্র শীতে ৭ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:২৫ এএম ২০২৬
গাজায় তীব্র শীতে ৭ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গাজায় তীব্র শীত ও চরম মানবিক সংকটের মধ্যে ৭ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর করুণ মৃত্যু হয়েছে। তীব্র ঠান্ডায় জমে গিয়ে শিশুটির হৃদস্পন্দন থেমে যায়। এ নিয়ে চলতি শীতে গাজায় ঠান্ডাজনিত কারণে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গাজা সিটির আল-দারাজ এলাকায় শাজা আবু জারাদ নামের ওই শিশুটির মৃত্যু হয় বলে তুর্কি সংবাদ সংস্থা টিআরটি ওয়াল্ডের প্রতিবেদন থেকে জানা যায়।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, জরাজীর্ণ তাবু ও আশ্রয়কেন্দ্রগুলোতে প্রচণ্ড শীতে মৃতের সংখ্যা ৩০-এর কাছাকাছি পৌঁছেছে। নিহতদের সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যারা অস্থায়ী শিবিরে মানবেতর জীবনযাপন করছিলেন।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের ফলে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে তাবু বা জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে পর্যাপ্ত কম্বল, গরম কাপড় বা ঘর উষ্ণ রাখার মতো কোনো ব্যবস্থা নেই।

ত্রাণ কর্মকর্তাদের অভিযোগ, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে তাবু ও মোবাইল হোমের মতো জরুরি আশ্রয়সামগ্রী প্রবেশেও বাধা দিচ্ছে তারা।

গাজার মিডিয়া অফিস আরো জানিয়েছে, সাম্প্রতিক ঝড়ে উপত্যকাটির প্রায় ৭ হাজার তাবু ধ্বংস হয়ে গেছে। ফলে তীব্র শীতে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৭০,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে বাধ্য করেছে।

এসি/আপ্র/২১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ঢলের নয় দিন পর গভীর সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে