গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

ইরানকে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫৬ এএম ২০২৬
ইরানকে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক চাপে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটি এখন কঠোর অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মুখে পড়তে পারে।

ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে আর্থিক, বাণিজ্যিক বা কূটনৈতিক সুবিধা দেওয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে।

এ সময় তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, নিবন্ধিত জাহাজ ব্যবহার এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ব্যবসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি। এই পদক্ষেপকে ট্রাম্প ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোর প্রতি ইরানকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান।

চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের অর্থ প্রবাহ বন্ধে তেল, নৌ ও আর্থিক খাতে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে নতুন এই পদক্ষেপে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এবার ইরানের সঙ্গে বাণিজ্য করা চীন, তুরস্ক ও ইরাকের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দিতে পারে।

তবে চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ বেইজিং এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছে।

ইরানকে আরো কঠোর অর্থনৈতিক চাপে ফেলতে নতুন পদক্ষেপের পথে এগোচ্ছে ওয়াশিংটন।

এসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, কুষ্টিয়ার একই পরিবারের চারজন
২০ আগস্ট ২০২৬

কলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, কুষ্টিয়ার একই পরিবারের চারজন

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯...

প্রিন্সেস ডায়ানার অজানা গল্প জানাতে ভাইয়ের নতুন বই
১৯ আগস্ট ২০২৬

প্রিন্সেস ডায়ানার অজানা গল্প জানাতে ভাইয়ের নতুন বই

প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবন, ব্যক্তিত্ব ও মৃত্যুকে ভাইয়ের দৃষ্টিকোণ থেকে তুলে ধরে ন...

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র, হরমুজের উত্তেজনা বাড়ছে
১৯ আগস্ট ২০২৬

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র, হরমুজের উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরান থেকে দুটি ব্যা...

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত
১৯ আগস্ট ২০২৬

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে