গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হোয়াটসঅ্যাপে আসছে পাসওয়ার্ডভিত্তিক নতুন নিরাপত্তা ব্যবস্থা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩৬ এএম ২০২৬
হোয়াটসঅ্যাপে আসছে পাসওয়ার্ডভিত্তিক নতুন নিরাপত্তা ব্যবস্থা
ছবি

ছবি সংগৃহীত

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা আরো শক্তিশালী করতে নতুন একটি সুরক্ষা ব্যবস্থা আনতে কাজ করছে মেটার মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ব্যবস্থায় বর্তমানে ব্যবহৃত ছয় সংখ্যার টু-স্টেপ ভেরিফিকেশন পিনের পরিবর্তে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা শুধু সংখ্যার পিন নয়, বরং অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এতে অ্যাকাউন্টের নিরাপত্তা আগের তুলনায় আরও বাড়বে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশনে ছয় সংখ্যার একটি পিন ব্যবহার করা হয়। তবে এ ধরনের পিন তুলনামূলক সহজ হওয়ায় নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। নতুন ব্যবস্থায় দীর্ঘ ও জটিল আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহারের ফলে অনুমান করে বা ব্রুট-ফোর্স পদ্ধতিতে তা ভাঙা অনেক বেশি কঠিন হবে।

এ ছাড়া পাসওয়ার্ড তৈরির সময় সেটির নিরাপত্তার মানও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে হোয়াটসঅ্যাপ। পাসওয়ার্ড দুর্বল বা সহজ হলে ব্যবহারকারীকে আরো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হবে।

নতুন নিরাপত্তা ফিচার চালু হলেও ফোন নম্বর যাচাইয়ের জন্য এসএমএসভিত্তিক ওটিপি ব্যবস্থায় কোনো পরিবর্তন আসবে না। তবে ওটিপি যাচাইয়ের পর ব্যবহারকারীকে নিজের নির্ধারিত পাসওয়ার্ডও দিতে হবে। ফলে কোনোভাবে ওটিপি অন্যের হাতে চলে গেলেও পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হবে না।

এই ব্যবস্থার ফলে সিম সোয়াপিং, ওটিপি চুরি এবং অননুমোদিত লগইনের মতো ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যাদের হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা পেশাগত তথ্য সংরক্ষিত থাকে, তাদের জন্য এটি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করবে।

বর্তমানে পাসওয়ার্ডভিত্তিক অথেন্টিকেশন ফিচারটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। এটি এখনো সাধারণ বা বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হতে পারে।

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে