গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

স্মার্টফোনও বিস্ফোরণ হতে পারে তীব্র গরমে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৫৩ এএম ২০২৬
স্মার্টফোনও বিস্ফোরণ হতে পারে তীব্র গরমে
ছবি

ছবি সংগৃহীত

গরমের তীব্রতায় শুধু মানুষই কাহিল হয়ে পড়ে না আপনার প্রিয় স্মার্টফোনটিও পড়ে ঝুঁকির মুখে। অতিরিক্ত তাপ ফোনের ব্যাটারি, প্রসেসর ও ডিসপ্লের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। কখনো কখনো অসাবধানতার কারণে ডিভাইস নষ্ট হয়ে যাওয়া বা বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই গরমে ফোনকে সুরক্ষিত রাখতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

প্রথমেই খেয়াল রাখতে হবে, সরাসরি রোদের মধ্যে ফোন ব্যবহার না করা। দীর্ঘ সময় সূর্যের আলোয় থাকলে ডিভাইস দ্রুত গরম হয়ে যায়, যা ব্যাটারি ও স্ক্রিনের ক্ষতি করতে পারে। বাইরে থাকলে চেষ্টা করুন ছায়াযুক্ত স্থানে থেকে ফোন ব্যবহার করতে।

চার্জ দেওয়ার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। গরম অবস্থায় ফোন চার্জে দিলে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ঝুঁকি বেড়ে যায়। তাই আগে ফোন কিছুটা ঠান্ডা হতে দিন, তারপর চার্জে বসান। পাশাপাশি ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করুন এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখবেন না।

অনেকেই ফোনকে সুরক্ষিত রাখতে মোটা কভার ব্যবহার করেন, কিন্তু গরমের সময়ে এটি উল্টো ক্ষতির কারণ হতে পারে। ভারী বা সিলিকন কভার তাপ বের হতে বাধা দেয়। তাই গরমকালে হালকা কভার ব্যবহার করা ভালো, অথবা ফোন বেশি গরম লাগলে কিছু সময়ের জন্য কভার খুলে রাখা যেতে পারে।

ফোনের ভেতরে একাধিক অ্যাপ একসঙ্গে চলতে থাকলে প্রসেসরের ওপর চাপ পড়ে এবং তাপমাত্রা বেড়ে যায়। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন। এছাড়া ব্লুটুথ, জিপিএস বা ওয়াইফাই ব্যবহার না করলে বন্ধ করে দিন এতে ডিভাইস তুলনামূলক ঠান্ডা থাকবে।

যদি কখনো মনে হয় ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। ডিভাইসটি বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা জায়গায় রাখুন, যাতে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসতে পারে।

একটি গুরুত্বপূর্ণ সতর্কতা ফোন ঠান্ডা করার জন্য কখনোই ফ্রিজে রাখবেন না। অতিরিক্ত ঠান্ডায় ফোনের ভেতরে জলীয় বাষ্প জমে যেতে পারে, যা সার্কিটের জন্য মারাত্মক ক্ষতিকর। সামান্য সচেতনতা আপনার স্মার্টফোনকে এই গরমে সুরক্ষিত রাখতে পারে এবং এর আয়ুও বাড়াতে সাহায্য করবে।

এসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব
৩০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের...

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে

ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। ক...

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগজনক আচরণ শনাক্ত হওয়ায় নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশের পরিকল্পন...

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
২৮ সেপ্টেম্বর ২০২৬

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে