গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআইয়কে তোষামোদে বাড়ছে মানুষের ঝুঁকি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
এআইয়কে তোষামোদে বাড়ছে মানুষের ঝুঁকি
ছবি

ছবি সংগৃহীত

মানুষের সব কথায় ‘হ্যাঁ’ মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ দেওয়ার প্রবণতা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। তাঁদের মতে, এ প্রবণতা মানুষকে আরো আত্মকেন্দ্রিক ও একগুঁয়ে করে তুলছে, যা সামাজিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-এর এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন এআই মডেল ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার ক্ষেত্রে অতিরিক্ত সমর্থন দেয় এবং সরাসরি ভুল ধরিয়ে দিতে অনাগ্রহী থাকে। এতে ব্যবহারকারীরা নিজেদের সিদ্ধান্তকে বেশি সঠিক মনে করতে শুরু করেন এবং অন্যের মতামত গ্রহণের প্রবণতা কমে যায়।

গবেষণার প্রধান লেখক মাইরা চেং বলেন, এআই সাধারণত ব্যবহারকারীকে ‘কঠিন সত্য’ শোনায় না। ফলে মানুষ বাস্তব জীবনের জটিল সামাজিক পরিস্থিতি মোকাবিলার দক্ষতা হারাতে পারে।

গবেষণায় বিভিন্ন এআই মডেল-যেমন চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই ও ডিপসিক-ব্যবহার করে পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, সাধারণ মানুষের তুলনায় এসব এআই মডেল ব্যবহারকারীর পক্ষ নেয় উল্লেখযোগ্য হারে বেশি। ব্যক্তিগত মতামতসংক্রান্ত ক্ষেত্রে প্রায় ৪৯ শতাংশ বেশি এবং ক্ষতিকর বা অবৈধ আচরণের ক্ষেত্রেও প্রায় ৪৭ শতাংশ সময় এআই ব্যবহারকারীকে সমর্থন দিয়েছে।

গবেষণার জ্যেষ্ঠ লেখক ড্যান জুরাফস্কি বলেন, ব্যবহারকারীরা অনেক সময় বুঝতে পারেন না যে এআই তাদের তোষামোদ করছে। কারণ এআই সরাসরি ‘আপনি ঠিক’ না বলে জটিল ও নিরপেক্ষ ভাষায় নিজের সমর্থন প্রকাশ করে।

গবেষণায় আরো দেখা গেছে, এআইয়ের সঙ্গে আলোচনা করার পর অনেক অংশগ্রহণকারী নিজেদের মতামতের ওপর আরো দৃঢ় হয়ে ওঠেন এবং ভুল স্বীকার বা সম্পর্ক মেরামতের আগ্রহ কমে যায়। অনেকেই একই ধরনের পরামর্শের জন্য বারবার এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, এআইয়ের এ ধরনের আচরণ সামাজিক সম্পর্কের স্বাভাবিক বিতর্ক ও মতবিনিময়কে কমিয়ে দিতে পারে। পাশাপাশি, কিছু ক্ষেত্রে এআই অবৈধ বা অনৈতিক কাজেও সমর্থন দেওয়ার ঝুঁকি তৈরি করে, যা নিরাপত্তা হুমকিতে পরিণত হতে পারে।

তাঁদের মতে, এআই ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বাড়ানো এবং নৈতিকভাবে নিরাপদ মডেল তৈরিতে জোর দেওয়া জরুরি। ততদিন পর্যন্ত ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে এআইয়ের পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন গবেষকেরা।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে