গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চ্যাটজিপিটিতে যুক্ত হলো লাইব্রেরি, যে সুবিধা পাওয়া যাবে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
চ্যাটজিপিটিতে যুক্ত হলো লাইব্রেরি, যে সুবিধা পাওয়া যাবে
ছবি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো লাইব্রেরি, যে সুবিধা পাওয়া যাবে

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘লাইব্রেরি’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। সুবিধাটি কাজে লাগিয়ে চ্যাটবট ব্যবহারকারীরা চ্যাটে আপলোড করা বিভিন্ন ফাইল একটি নির্দিষ্ট ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এর ফলে পরবর্তী সময়ে সহজেই পুরোনো ফাইলগুলোর বিভিন্ন তথ্য ব্যবহার করা যাবে।

ওপেনএআই জানিয়েছে, লাইব্রেরি সুবিধাটি আপাতত প্লাস, প্রো ও বিজনেস সংস্করণ ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু করা হচ্ছে। সুবিধাটি চালুর পর চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে সাইডবারে ‘লাইব্রেরি’ নামে একটি আলাদা ট্যাব দেখা যাবে। ট্যাবটিতে স্বয়ংক্রিয়ভাবে সাম্প্রতিক সময়ে চ্যাটে আপলোড করা বেশ কিছু ফাইল পাওয়া যাবে। পরবর্তী সময়ে নতুন ফাইলগুলো জমা হবে।

ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটি ব্যবহারকারীরা চ্যাটে যে ফাইলগুলো আপলোড করেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট স্টোরেজে জমা হবে। ফলে ভবিষ্যতে নতুন কথোপকথনের সময় এসব ফাইল সহজেই পুনরায় ব্যবহার করা যাবে। তবে চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি ছবিগুলো আগের মতোই ‘ইমেজেস’ ট্যাবে সংরক্ষিত থাকবে। লাইব্রেরি অংশে কেবল ব্যবহারকারীদের আপলোড করা ফাইলগুলো দেখা যাবে।

লাইব্রেরি থেকে কোনো ফাইল ব্যবহার করতে হলে কম্পোজার মেনুর অ্যাটাচমেন্ট বা অ্যাড বাটনে ক্লিক করে ‘অ্যাড ফ্রম লাইব্রেরি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় ফাইল বেছে নিয়ে তা চ্যাটে যুক্ত করা যাবে। লাইব্রেরিতে সংরক্ষণ করা ফাইলগুলো ব্যবহারকারীদের অ্যাকাউন্টে থাকবে, যতক্ষণ না সেগুলো নিজে থেকে মুছে ফেলা হয়। কোনো চ্যাট মুছে ফেললেও সেই চ্যাটে ব্যবহৃত ফাইল লাইব্রেরি থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। লাইব্রেরি থেকে ফাইল মুছে ফেলার জন্য ফাইল নির্বাচন করে ডিলিট বা ট্র্যাশ আইকনে ক্লিক করতে হবে। এরপর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে তা ওপেনএআইয়ের সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে যাবে। সূত্র: ব্লিপিং কম্পিউটার

সানা/আপ্র/২৬/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের
০২ সেপ্টেম্বর ২০২৬

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে নতুন করে বিস্তৃত আইন না করে প্রযুক্তিটির কারণে তৈরি হওয়া নির্দিষ্ট নত...

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর
৩১ আগস্ট ২০২৬

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর

মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি উন্মোচনের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র...

মস্তিষ্কের সংকেত পড়বে এয়ারবাড, বদলে যেতে পারে জীবন
৩১ আগস্ট ২০২৬

মস্তিষ্কের সংকেত পড়বে এয়ারবাড, বদলে যেতে পারে জীবন

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে