গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

বর্ষায় স্বাস্থ্যবিধি বজায় রাখা উপায়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৫৯ এএম ২০২৬
বর্ষায় স্বাস্থ্যবিধি বজায় রাখা উপায়
ছবি

ছবি সংগৃহীত

গ্রীষ্মের উত্তাপ থেকে বর্ষার আগমন সব সময়ই এক স্বস্তিদায়ক মুক্তি। কিন্তু শীতল আবহাওয়া এবং গরম চায়ের কাপের সঙ্গে আসে আরেকটি ঋতুগত উদ্বেগ- খাদ্য নিরাপত্তা। বর্ষাকালে আর্দ্রতা এবং স্যাঁতসেঁতে অবস্থার কারণে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণুর বংশবৃদ্ধি সহজতর হয়। এর মানে হলো, খাবার যদি সঠিকভাবে সংরক্ষণ বা পরিবেশন করা না হয়; তাহলে সেটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এ বিষয়টি মাথায় রেখে বর্ষাকালে আপনাকে খাবার সংরক্ষণ করতে হবে। বর্ষাকালে পরিবারকে সুরক্ষিত রাখতে কয়েকটি সাধারণ খাদ্য নিরাপত্তা অভ্যাস অনুসরণ করতে হবে। তা হলো-

রান্নাঘর পরিষ্কার রাখা: সুস্থ থাকার অন্যতম শর্ত হলো সব সময় খাবার তৈরির জায়গা পরিষ্কার রাখা। ব্যবহারের আগে খাবার তৈরির সমস্ত স্থান এবং রান্নাঘরের সরঞ্জাম জীবাণুনাশক দিয়ে ধুয়ে ও জীবাণুমুক্ত করুন। গরম পানি ও জীবাণুনাশক ব্যবহার করে রান্নাঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করুন।
রান্নাঘর পরিষ্কার থাকলে তা রান্নার সময় খাবারে জীবাণু ছড়ানোর সম্ভাবনা কমিয়ে দেয়।

রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখা: রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। অর্থাৎ বাসনপত্র ভালোভাবে ধুয়ে রাখতে হবে এবং সংরক্ষণের আগে সেগুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ফ্রিজের ভেতর ও বাইরে পরিষ্কার করতে হবে এবং প্রতি দুই সপ্তাহে একবার ডিফ্রস্ট করতে হবে। সঠিকভাবে পরিষ্কার ও সংরক্ষণ করলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি রোধ করা যায়, বিশেষ করে আর্দ্র আবহাওয়ায়।

খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া: বর্ষাকালে আপনাকে খাবার তৈরি ও সংরক্ষণের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। কারণ এসময় পেটের সমস্যা বা এ ধরনের আরও অনেক অসুখে আক্রান্ত হওয়া সহজ। প্রতিদিন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন। কোনো খাবার বাসি হয়ে গেছে বুঝতে পারলে তা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম হবে। কারণ এসময় এ ধরনের সামান্য সমস্যাও বড় স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। তাই পরিচ্ছন্ন থাকুন এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখুন।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/১৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

এই সময়ের জ্বরকে যেভাবে দেখবেন এবং যা যা করবেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

এই সময়ের জ্বরকে যেভাবে দেখবেন এবং যা যা করবেন

স্বাস্থ্য প্রতিদিন-----------------------------------

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে