গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৩:২০ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ০২:৫২ এএম ২০২৬
মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো : স্বাস্থ্যমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

পরিচ্ছন্নতা অভিযানের নামার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো। যেসব বাড়ির ছাদে টব আছে, সেগুলো পরিষ্কার রাখতে হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমরা এমন পদক্ষেপ নেবো, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জলে ও স্থলে স্প্রে করা হবে। আমরা একটি ট্যাবলেট ব্যবহার করবো, যাতে লার্ভা মরে যায়। আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে জলে দেবো, ড্রেনে দেবো, ডোবার পানিতে দেবো, জমা পানিতে দেবো।

সিটি কর্পোরেশন বিষয়ে আরেকটা কথা যোগ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, অনেক পরিত্যক্ত ওয়াশরুম আছে, সেখানে কমোড আছে। ওই কমোডে কিন্তু পানি জমে থাকে। হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় ওড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খুঁজতে হবে, ওইগুলোর ভেতরে আমাদের স্প্রে করতে হবে এবং ট্যাবলেট ছাড়তে হবে বা পানিতে স্প্রে করতে হবে—এটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতো এটাও আপনারা খেয়াল রাখবেন।

আমরা এরইমধ্যে এক লাখ ফ্লুইড ডোনেশন পেয়েছি জানিয়ে মন্ত্রী বলেন, আপনাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড স্টক রাখতে হবে। আমাদেরকে আগামী তিন দিনের মধ্যে আপনাদের কোন হাসপাতালে কতটা বেড আছে—আমাদের ১০ শতাংশ… এবং কী ফ্লুইড স্টক আছে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য—এটার একটা হিসাব দিতে হবে। কতটা আপনারা ফারদার কালেক্ট করবেন, সেটাও জানাতে হবে। আপনারা আমার কথাকে আপনাদের প্রতি হুকুম ভাববেন না। আমরা ডিস্ট্রেসড মানুষের সহযোগিতার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছি। সেই সহযোগিতার আহ্বানটা অনেকটা নির্দেশের পর্যায়ে পড়ে, কিন্তু ডোন্ট ট্রিট ইট অ্যাজ ইনস্ট্রাকশন—ইট ইজ অ্যা রিকুয়েস্ট, হাম্বল রিকুয়েস্ট টু ইউ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের স্টক অব স্যালাইন বাড়াতে হবে এবং সেটা কী অবস্থায় বা পর্যায়ে নিচ্ছেন, আমাদের আগামী তিন দিনের মধ্যে, বেডের সংখ্যাসহ—এই তথ্যটা জানাবেন। আর আমরা যে দায়িত্বটা পালন করছি, এটা শুধু সরকারের না। আমরা যদি (সরকার) ব্যর্থ হই, আপনারাও ব্যর্থ, দেশ ব্যর্থ। কাজেই এটা আমাদের সবার দায়িত্ব।

এসি/আপ্র/০২/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি
০৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে