গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাম ও উপসর্গে আরো ১০ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৪:১৫ এএম ২০২৬
হাম ও উপসর্গে আরো ১০ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫
ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত এবং বাকি নয়জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে মঙ্গলবার (২৬ মে) এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই সময়সীমা ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ জনের, আর সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে এবং তাদের মধ্যে ৯৪৫ জন ভর্তি হয়।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভর্তি রোগী ছিল ঢাকা বিভাগে ৩৬৬ জন, এরপর চট্টগ্রামে ১৯৩ জন, বরিশালে ১৫৭ জন এবং রাজশাহীতে ৭৩ জন। একই সময়ে ১ হাজার ১৮১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭২ দিনে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ জনের মধ্যে। এর মধ্যে ৫২ হাজার ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪৮ হাজার ৮০০ জন সুস্থ হয়ে ফিরে গেছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে দেখা যায়, নিশ্চিত হামজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ৫২ জন ঢাকায়, এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছে।

অন্যদিকে সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যুর ক্ষেত্রে ঢাকায় সর্বোচ্চ ১৮৪ জন, রাজশাহীতে ৮৩ জন, সিলেটে ৫৪ জন, চট্টগ্রামে ৪৪ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৫ জন, খুলনায় ২১ জন এবং রংপুরে ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে এবং দ্রুত টিকাদান ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তৈরি করেছে।
সানা/আপ্র/২৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি
০৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে