গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাঁপানি কেন হয়, লক্ষণ ও চিকিৎসা কী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ০৮ মে ২০২৬ | আপডেট: ১১:০৮ এএম ২০২৬
হাঁপানি কেন হয়, লক্ষণ ও চিকিৎসা কী
ছবি

ছবি সংগৃহীত

অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার

বিশ্ব হাঁপানি দিবস (ওয়ার্ল্ড অ্যাজমা ডে) ছিল ৫ মে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘হাঁপানি রোগীদের প্রদাহবিরোধী ইনহেলারের প্রাপ্যতা নিশ্চিত করা—একটি জরুরি প্রয়োজন’। বিশ্ব হাঁপানি দিবসের সূচনা হয় ১৯৯৮ সালে। জনসচেতনতা বাড়াতে বিশ্বে মে মাসের প্রথম মঙ্গলবার পালিত হয় দিবসটি।

কী ধরনের রোগ: হাঁপানি শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। বিশ্বজুড়ে ২৬ কোটির বেশি মানুষ এতে আক্রান্ত। প্রতিবছর সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যু হয় এ রোগের কারণে। এসব মৃত্যুর ৮০ শতাংশের বেশি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় ঘটে। বাংলাদেশে ৭০ থেকে ৮০ লাখ মানুষ হাঁপানির সমস্যায় ভুগছেন। ১ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্ত হওয়ার হার বেশি। শহরের তুলনার গ্রামের বাসিন্দাদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয়।

কীভাবে বুঝবেন: হাঁপানির মূল উপসর্গগুলো হলো শ্বাসকষ্ট, কাশি, বুকে বাঁশির মতো শব্দ হওয়া, বুকে চাপ অনুভূত হওয়া বা দম বন্ধ ভাব। বছরে বেশ কয়েকবার, বিশেষ করে অ্যালার্জেনের সংস্পর্শে এলেই এসব উপসর্গ শুরু হয়ে যায়।

হাঁপানির রোগীরা বিভিন্ন পদার্থের প্রতি অতি সংবেদনশীল। সেসবের সংস্পর্শে তাঁদের উপসর্গ বাড়ে। হাঁপানিতে আক্রান্ত হলে বুকের এক্স-রে করানো উচিত। রক্তে অ্যালার্জির মাত্রা, ফেনো, স্পাইরোমেট্রি বা শ্বাসের পরীক্ষা ইত্যাদি করাতে হতে পারে।

কেন হয়: অ্যালার্জেন- ঘরে কিংবা বাইরে মাইট (মাকড়সা–জাতীয় ক্ষুদ্র জীব), ছত্রাক, ফুলের রেণু, পশুপাখির লোম বা পাখা ইত্যাদি জিনিসের প্রতি অতি সংবেদনশীলতা। ধোঁয়া, ধুলা, ঠান্ডা আবহাওয়ার নানা তারতম্য উত্তেজক হিসেবে কাজ করে। ফ্লু বা ভাইরাসের সংক্রমণ উপসর্গ বাড়ায়। ব্যথানাশক রক্ত তরল করার ওষুধ উপসর্গ বাড়াতে পারে।

চিকিৎসা: হাঁপানির চিকিৎসা জীবনব্যাপী চলবে, এটি কখনো পুরোপুরি সেরে যায় না। এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। হাঁপানির ওষুধ প্রধানত দুই প্রকার। তা হলো ১. উপশমকারী। যেমন সালবিউটামল এবং ২. প্রতিরোধকারী। যেমন- লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, স্টেরয়েড ইনহেলার, দীর্ঘমেয়াদি শ্বাসনালি সংকোচনরোধক ইনহেলার, ডক্সিসাইক্লিন। এ ছাড়া রোগীকে এ রোগের সঙ্গে জীবনযাপনে অভ্যস্ত হতে শিখতে হবে।

লেখক: বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সভাপতি, বাংলাদেশ ইন্টারভেনশনাল পালমনোলজি, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্লিপ সোসাইটি (বিপস)

আপ্র/কেএমএএ/০৮.০৫.২০২৬

সংশ্লিষ্ট খবর

এই সময়ের জ্বরকে যেভাবে দেখবেন এবং যা যা করবেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

এই সময়ের জ্বরকে যেভাবে দেখবেন এবং যা যা করবেন

স্বাস্থ্য প্রতিদিন-----------------------------------

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে