গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৬ এএম ২০২৬
সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা গ্যাভির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না হওয়া এবং যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে।

তবে বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া, ইউনিসেফ-এর মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে ক্রয় করা হয়েছে।

এসি/আপ্র/০৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি
০৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে