গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘বিয়েটা আর করতে হল না’, আর্জেন্টিনার বিদায়ের পর পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২০ এএম ২০২৬
‘বিয়েটা আর করতে হল না’, আর্জেন্টিনার বিদায়ের পর পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের পরাজয়ে কোটি ভক্তের মত মন ভেঙেছে ঢাকাই সিনেমার অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমনিরও। বিষাদের মাঝেও ফেইসবুকে ‘বিয়ে’ সংক্রান্ত একটি পোস্টে রসিকতা করে ফের আলোচনায় এসেছেন এই চিত্রনায়িকা। 

 

শিরোপা হাতছাড়ার পর আর্জেন্টিনার ভক্ত পরীমনি তার বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে দেন ফেইসবুকের পোস্টে। তিনি বলেন, “বিয়েটা আর করতে হল না এই আর কি, ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।” খেলায় আর্জেন্টিনার ভাগ্য চূড়ান্ত হওয়ার পর সোশাল মিডিয়ায় বহু মানুষ পোস্ট দিয়ে জানতে চান, পরীমনি এখন বিয়ে করবেন কী না। 

এর মধ্যেই এসে যায় পরীমনির নতুন সিদ্ধান্ত। তাই ভোররাত থেকে খেলার পাশাপাশি আলোচনায় পরীমনি ও তার বিয়ে। বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে শুরু থেকেই দারুণ সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন ফেইসবুকে। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নানা পোস্টে। 

এর আগে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের ফেইসবুকে তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।”


তার পর প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা যখন টুর্নামেন্টে টিকে রইল, তখন প্রতিপক্ষ তারকা ‘হ্যারি কেইনকে’ নিয়ে আরেকটি পোস্ট দেন পরীমনি। তিনি লিখেছিলেন, “হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!” মজার ছলে দেওয়া সেই পোস্টও ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। 

 

সে সময় ভক্তরা কেউ শুভকামনা জানিয়েছেন, কেউ আবার পাত্র হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। তার ওই পোস্ট নিয়ে কথা বলেছেন বিনোদনের অন্য তারকারাও। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এক পোস্টে লিখেছিলেন, “নিজের একটা ভুলের জন্য পরীমনির কাছে ফোন করে ক্ষমা চেয়ে ছিলাম। ক্ষমা পেয়েছি। 

আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে তবে ভাই হিসেবে বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।” তবে বিশ্বকাপ জয়ের মঞ্চ থেকে আর্জেন্টিনার বিদায়ের পর পরীমনির সেই বিয়ের গুঞ্জন আর আলোর মুখ দেখছে না। তবে ওই পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫০ হাজারের বেশি।

ডিসি/আপ্র/২০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য

সুদর্শন চেহারা, অভিনয়ের সহজাত সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে কিং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে