গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার গায়িকা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১১ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:১৩ এএম ২০২৬
কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার গায়িকা
ছবি

ছবি সংগৃহীত

কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি চ্যারিটি কনসার্টে গান পরিবেশন করেন জেসমিন স্যান্ডালস। অনুষ্ঠান শেষে তিনি মঞ্চের সামনে এসে প্রথম সারিতে থাকা ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, হাত মেলানো এবং তাদের দেওয়া ফুল গ্রহণ করছিলেন। এ সময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। এতে গায়িকাকে স্পষ্টতই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে দেখা যায়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জেসমিন স্যান্ডালসের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি জনসমাগমে নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ওই কনসার্টে জেসমিন স্যান্ডালস ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার আলোচিত গান ‘জাইয়ে সাজনা’ সহ নিজের জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। বিনামূল্যে আয়োজিত এই চ্যারিটি কনসার্টে হাজারো দর্শকের উপস্থিতি ছিল।

এসি/আপ্র/২০/০৭/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে