গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০৫ এএম ২০২৬
প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি
ছবি

ছবি সংগৃহীত

একসময় জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে দর্শকদের মন জয় করা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনার কেন্দ্রে। বিশেষ করে তার প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও এবার সেসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে দীঘিকে প্রশ্ন করা হয়, এখন পর্যন্ত তিনি কতটি প্রেম করেছেন। জবাবে অভিনেত্রী বলেন, তিনি কখনোই প্রেমের সম্পর্কে জড়াননি। এমনকি সুযোগ থাকলেও কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি বলে দাবি করেন তিনি।

দীঘির ভাষ্য, স্কুলজীবন থেকেই পরিবারের কঠোর নজরদারিতে ছিলেন তিনি। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ ছিল। এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত তার ব্যক্তিগত মোবাইল ফোনও ছিল না। পাশাপাশি পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।

তার মতে, দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে থাকায় প্রেম করার মতো সুযোগ বা মানসিক পরিস্থিতি কোনোটিই তৈরি হয়নি।

যদিও অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।

তবে সে সময়ও দীঘি জানিয়েছিলেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের গুঞ্জনের কোনো সত্যতা নেই বলেও তিনি দাবি করেন।

সাম্প্রতিক সাক্ষাৎকারেও একই অবস্থান পুনর্ব্যক্ত করে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত জীবনে তিনি এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য

সুদর্শন চেহারা, অভিনয়ের সহজাত সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে কিং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে