গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

বাংলার ‘দেলুপি’তে যুক্ত হলেন ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:০৮ এএম ২০২৬
বাংলার ‘দেলুপি’তে যুক্ত হলেন ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ
ছবি

ছবি সংগ্রহীত

বাংলাদেশের স্বাধীনধারার চলচ্চিত্র ‘দেলুপি’ এবার ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে। বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ ছবিটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন। 

এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ পরিচয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। 

তিনি জানান, অনুরাগ কাশ্যপ আনুষ্ঠানিকভাবে ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। এ কারণে ভবিষ্যতে ছবিটির সব প্রচারণামূলক উপকরণে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ লেখা থাকবে। এ সুখবর জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতার সমর্থন শুধু ‘দেলুপি’ টিমের জন্য নয়, বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও বড় অর্জন। 

এটি ভবিষ্যতের পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।


গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের মানুষের জীবন, সংগ্রাম ও বাস্তবতা নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা কুড়ায়। 

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছিল সিনেমাটি। কয়েক দিন আগে চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সডে ‘দেলুপি’ দেখে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন আলোচিত সিরিজি ‘গ্যাঙস অব ওয়াশিপুর’ নির্মাতা অনুরাগ কাশ্যপ। সেখানে তিনি ছবিটির নির্মাণশৈলী, গল্প বলার ধরন এবং আবহের ভূয়সী প্রশংসা করেন। 

নির্মাতা তাওকীর ইসলাম বলেন, অনুরাগ কাশ্যপের সঙ্গে তার পরিচয় ছিল। পরিকল্পনা ছিল রটারড্যাম উৎসবেই তিনি ছবিটি দেখবেন। তবে সেটি সম্ভব না হওয়ায় পরে তাওকীর নিজেই ব্যক্তিগতভাবে ছবিটি তার কাছে পাঠান। 

ছবি দেখার পর অনুরাগ কাশ্যপ এতটাই মুগ্ধ হন যে, প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। 

তাওকীর ইসলাম আরও জানান, অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘দেলুপি’র এই সহযোগিতাই শেষ নয়। ভবিষ্যতে তাদের যৌথভাবে আরও কিছু কাজের পরিকল্পনা রয়েছে। তবে সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন তিনি। দর্শকদের জন্য সামনে আরও চমক অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতা।

ডিসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলার লোকগান নিয়ে সূচনা শেলী
২৪ আগস্ট ২০২৬

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলার লোকগান নিয়ে সূচনা শেলী

লোকগানের সুর নিয়ে দীর্ঘদিনের যাত্রা সূচনা শেলীর। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বাংলার...

নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
২৪ আগস্ট ২০২৬

নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন গল্প ও আধুনিক নির্মাণ পরিকল্পনায় বড় পর্দায় ফিরতে যাচ্ছে ঢালিউডের আলো...

কেরালার কাজিয়ার মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট
২৪ আগস্ট ২০২৬

কেরালার কাজিয়ার মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট

মাত্র ১৯ বছর বয়সেই ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট জিতেছেন কেরালার কাজিয়া লিজ মেজো। রোববার ২৩...

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি
২৪ আগস্ট ২০২৬

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে