গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় কবির ১২৭ তম জন্মবার্ষিকীতে "সুরগৃহের" প্রতিষ্ঠাবার্ষিকী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২০ এএম ২০২৬
জাতীয় কবির ১২৭ তম জন্মবার্ষিকীতে "সুরগৃহের" প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি

ছবি আজকের প্রত্যাশা

কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ক্লাবের এম পি হলে ১৯/০৬/২০২৬ সন্ধ্যা ৬ টায় "সুরগৃহ" আয়োজন করেছিল নজরুল ইসলামের বিভিন্ন পর্যায়ের গান নিয়ে সংগীতানুষ্ঠানের।সম্মানীয় অতিথি শিল্পী হিসেবে ছিলেন ড: নাশিদ কামাল,জনাব সুজিত মোস্তফা এবং শহীদ কবির পলাশ।অনুঠানে ২৪ জন শিল্পী গান করেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সুরগৃহের পরিচালক রতন কুমার সাহা।তারপর বক্তব্য দেন ডঃ নাশিদ কামাল, সুজিত মোস্তফা এবং শহীদ কবির পলাশ। তারপর শুরু হয় সংগীতানুষ্ঠান। প্রথমেই ছিল বাফা মোহাম্মদপুর শাখার ছাত্র-ছাত্রীদের দিয়ে একটি দলীয় পরিবেশনা। তারপর  একক সংগীত পরিবেশন করেন ডঃ নাশিদ কামাল,শহীদ কবির পলাশ,রতন কুমার সাহা,অরুন চৌধুরী,শুদ্ধতা সাহা,মন্দিরা আইচ,অদিতি পাল,অপর্না মজুমদার,নন্দিতা মন্ডল,পুরবী দেবনাথ,নাদিয়া আফরিন শাওন,আশীষ কুমার শীল, দীপক দে,সুমন কুমার,বিশ্বজিত বিশ্বাস,জেসমিন আরা,রাসেদুল ইসলাম তাপস,ফেরদৌস পারভীন,ইন্দিরা রুদ্র,গুলে ফেরদৌস লতা এবং অন্যান্যরা।

পুরো অনুষ্ঠান পরিকল্পনা এবং সহযোগিতায় ছিলেন আল্পনা রায়,অরুন চৌধুরী, বিশ্বজিৎ বিশ্বাস,মিরাজ মেহেদী এবং মাহবুবা মিনা।

সুরগৃহের পরিচালক নজরুল সংগীত শিল্পী রতন কুমার সাহা বলেন আমরা সকলের সহযোগিতা পেলে নজরুলের সৃষ্টি কর্ম নিয়ে কাজ এগিয়ে নিতে পারবো।বিশেষ করে নজরুলের শুদ্ধ বানী ও সুরে গান গাইবার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।আমরা আরো বেশী বেশী নজরুলের অনুষ্ঠান করতে চাই।মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যেন নজরুলের গান শুনে।নজরুলকে আমাদের চেতনায় ধারন করতে হবে।তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি,সাম্যের কবি,বিদ্রোহের কবি,প্রেমের কবি।তাকে জানতে হলে,বুঝতে হলে তার গান শুনতে হবে,তার অন্যান্য সৃষ্টিকর্ম কেও জানতে হবে। আমরা নজরুলের গান কে নিয়ে এগিয়ে যেতে চাই।

এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রয়াণ দিবসে চির অমলিন গাজী মাজহারুল আনোয়ার
০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রয়াণ দিবসে চির অমলিন গাজী মাজহারুল আনোয়ার

বাংলা গান ও চলচ্চিত্রের আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কলমে লেখা গান ছুঁয়েছে মানুষের হৃদয়...

কণ্ঠের জাদুতে সাত দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমীন
০৪ সেপ্টেম্বর ২০২৬

কণ্ঠের জাদুতে সাত দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমীন

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের ৭২তম জন্মদিন আজ

ছেলেদের ‘সাত খুন মাফ’, মেয়েদের এক ভুলেই সর্বনাশ: তাপসী
০৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলেদের ‘সাত খুন মাফ’, মেয়েদের এক ভুলেই সর্বনাশ: তাপসী

নিজের মনের কথা রাখঢাক না করে বলতে বরাবরই স্বচ্ছন্দ অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্...

পুরুষ নয়, বাঁধনের নারী হেটার্সই বেশি
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুরুষ নয়, বাঁধনের নারী হেটার্সই বেশি

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। তবে সেই আলোর আড়ালে থাকা ব্যক্তিজীবনের নানা গল্প অনেকটাই অজানা থেকে যায়।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই