গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লাল পোশাকে নতুন লুকে মুগ্ধ করলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০০ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৩২ এএম ২০২৬
লাল পোশাকে নতুন লুকে মুগ্ধ করলেন নুসরাত ফারিয়া
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারো নজর কাড়লেন নতুন এক ফটোশুটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার সাম্প্রতিক ছবিগুলোতে লাল রঙের স্টাইলিশ পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেন ফারিয়া। ছবিতে সমুদ্র ও সবুজে ঘেরা মনোরম পরিবেশে লাল নেট-স্টাইলের পোশাক, চোখে সানগ্লাস এবং ফুরফুরে মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাইফ ইজ বেটার ইন ফ্লিপ ফ্লপস’, সঙ্গে দিয়েছেন একটি চটি স্যান্ডেলের ইমোজি। তার এই বার্তায় জীবনের সরলতা ও স্বাচ্ছন্দ্যের প্রতি ভালোবাসার ইঙ্গিত মিলেছে।

ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে হাজার হাজার লাইক ও অসংখ্য মন্তব্য জমা পড়ে। ভক্তরা তার নতুন লুক ও ফ্যাশন স্টাইলের প্রশংসায় ভাসান। অনেকের ধারণা, ছবিগুলো তুরস্কের কোনো পর্যটনকেন্দ্রে তোলা হয়েছে, যদিও এ বিষয়ে ফারিয়া আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে সক্রিয় নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সচেতনতা ও গ্ল্যামারাস উপস্থিতি বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। নতুন এই ফটোশুটেও তার ব্যতিক্রম হয়নি; লাল পোশাকে অনন্য উপস্থিতি দিয়ে আবারো আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এসি/আপ্র/০৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে