গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

তাহসানের দ্বিতীয় স্ত্রীর খোলামেলা ছবি নিয়ে হইচই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১৩ এএম ২০২৬
তাহসানের দ্বিতীয় স্ত্রীর খোলামেলা ছবি নিয়ে হইচই
ছবি

ছবি সংগৃহীত

গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। ধর্মীয় বিশ্বাসের কারণে একসময় গান ও অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই কৌতূহলের শেষ নেই। তার ওপর রোজার সাম্প্রতিক খোলামেলা ছবিগুলো ভাইরাল হতেই সেই আগ্রহ ও সমালোচনা আরো তীব্র হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রোজা আহমেদ সম্প্রতি নতুন লুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন। পোস্ট করার পরপরই ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তাহসান ভক্তদের বড় একটি অংশ রোজার এই নতুন রূপ দেখে বিস্মিত হয়েছেন।

ইনস্টাগ্রামে রোজার অন্যান্য পোস্টের তুলনায় এসব ছবিতে প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের সংখ্যা কয়েক গুণ বেশি।

পোস্ট করা ছবিগুলোতে প্রায় দুই লাখের কাছাকাছি লাভ রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে প্রায় দশ হাজারের মতো। তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দিয়েছেন। সেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। ক্যাপশনে রোজা ভালোবাসার ইমোজির সঙ্গে লিখেছেন, ‘পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।’

ছবিগুলোর মন্তব্য ঘরে যেমন প্রশংসা আছে, তেমনি রয়েছে তীব্র সমালোচনাও। কেউ কেউ রোজার স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। আবার অনেকে তাহসানের ধর্মীয় অবস্থান ও ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে এসব খোলামেলা ছবির সাংঘর্ষিকতা তুলে ধরে প্রশ্ন তুলেছেন। লাস্যময়ী নাকি খোলামেলা- সেই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই।

বিশেষ করে তাহসান ধর্মীয় কারণে বিনোদন জগৎ থেকে দূরে থাকার কথা বলার পর তার স্ত্রীর এমন উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে পোস্ট করা ছবির মধ্যে রয়েছে তাহসান-রোজার প্রথম বিবাহবার্ষিকীর কিছু মুহূর্তও। পদ্মফুল ও মোমবাতিতে সাজানো কেক, সাদা ক্রিমে ঢাকা অ্যানিভার্সারি কেক ও গোলাপের তোড়া। এসব দেখে অনেক ভক্তই মনে করছেন, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ চমক দিয়েছেন তাহসান।

গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং একজন সফল উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী।

তবে প্রশংসা আর সমালোচনার মাঝেই রোজার এই নতুন লুক এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে নিজেকে শোবিজ থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তাহসান। তিনি মুখে লম্বা দাড়িও রেখেছেন। তাই ধারণা করা হচ্ছে তিনি ধর্মীয় অনুশাসনের জীবনের মনযোগী হয়েই শোবিজ ছেড়েছেন। তবে তাহসান অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত-শ্রোতাদের সামনে লাইভ এক কনসার্টে তিনি বলেন, ‘আস্তে আস্তে সংগীতজীবনের ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই- ‘দূরে তুমি দাঁড়িয়ে’ - এটা দেখতে কেমন লাগে।’

সেপ্টেম্বরের সেই ঘোষণার পর থেকেই আর গান ও অভিনয়ে দেখা যায়নি তাহসানকে।

এসি/আপ্র/০৬/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

টেইলরের বিয়ের ‘আবর্জনাও’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা
২২ জুলাই ২০২৬

টেইলরের বিয়ের ‘আবর্জনাও’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়েকে ঘিরে এবার আলোচনায় এসেছে এক অভিন...

ফাইনাল বাতিলের দাবি পরীমনির
২২ জুলাই ২০২৬

ফাইনাল বাতিলের দাবি পরীমনির

ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। দলের প্...

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড
২১ জুলাই ২০২৬

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড

ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস ঠেকানো ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার (২০ জুলাই)...

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
২১ জুলাই ২০২৬

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল

অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। কিন্তু এত ব্যস্ততার ভিড়ে নিজেকে সময় দিতেও ভুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে